সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক চঞ্চল দাস (৩২)গুরুতর আহত হয়েছেন।
আহত অন্যদের মধ্যে রয়েছেন অটোরিকশাচালক জাহিদ (১৭) ও আরও তিন যাত্রী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার কালিকাপুর সড়কসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মেজবাহ উদ্দিন বলেন, আমার চিকিৎসা ধীনে চঞ্চল দাস হাসপাতালে ভর্তি রয়েছে।
হাত ও পা ভেঙে যায়। শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে। এ বিষয়ে এ বিষয়ে এক পথচারী জানান, মোটরসাইকেল ও অটো বোরাক মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি পথে মধ্যে ভেঙে চুরে যায় মোটরসাইকেল ড্রাইভার গুরুতর আহত হয়। তিনি আরো বলেন, যাত্রীরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে যার যার বাড়িতে চলে যায়।