1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সিকদার পাড়া জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় শিক্ষকের বিরুদ্ধে জাল ও ভূয়া সার্টিফিকেটে চাকরি নেওয়ার অভিযোগ: থানায় জিডি প্রফেসর মোক্তার হোসাইনের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান লালমোহনে পাচারকালে ৩১ বস্তা সার জব্দ সিকদার পাড়া জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ভাণ্ডারিয়ায় জাল সনদ ও অনিয়মের দায়ে দুই কলেজ শিক্ষকের এমপিও বাতিল পাওনা টাকা ফেরত চাওয়ায় প্রবাসী জামাইকে গাছে বেঁধে মারধর আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: শফিকুর রহমান দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের গলাচিপায় তিন নবজাতকের দুধের খরচ মেটাতে দিশেহারা অটোচালক বাবা বরিশালে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ

সিকদার পাড়া জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • আপডেট সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার:: বরিশাল নগরীর ঐতিহ্যবাহী উত্তর আমানতগঞ্জ সিকদার পাড়া জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে ৩১৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠনের মাধ্যমে মসজিদের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধায় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। সভায় মসজিদের বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন। ঘোষিত কমিটিতে মোঃ ফারুক সিকদারকে প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল ইসলাম সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জহির সিকদার সাধারণ সম্পাদক এবং মোঃ মাহমুদ সিকদারকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয়েছে। অনুষ্ঠানে সিকদার পাড়া জামে মসজিদের মোহতাল্লি বোর্ডের সিনিয়র সদস্য মোঃ নওয়াব হোসেন সিকদার আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করেন।

আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করেন সাইদুল ইসলাম। সভায় বক্তারা বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়- এটি সমাজের ঐক্য, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধের কেন্দ্র। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মসজিদের ধর্মীয়, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও সুসংগঠিতভাবে পরিচালনা করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় নতুন কমিটির নেতৃবৃন্দ মসজিদের উন্নয়ন, ধর্মীয় শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, মুসল্লিদের সেবার মান বৃদ্ধি এবং মসজিদের সার্বিক পরিবেশ রক্ষায় আন্তরিকভাবে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network