মোঃ সাদ্দাম হোসেন //৭নং চরকাউয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির একনিষ্ঠ কর্মী মরহুম মোঃ সবুজ ফকিরের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন। উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন ও সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম আব্বাস, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা রাব্বি শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপি নির্বাচন কমিটির সভাপতি এ্যাডভোকেট কাজী মোকলেচুর রহমান, চরকাউয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সহিদ খান, চরকাউয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সহিদ খান, চরকাউয়া ইউনিয়ন ছাত্রদলের...
মোঃ সাদ্দাম হোসেন //৭নং চরকাউয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির একনিষ্ঠ কর্মী মরহুম মোঃ সবুজ ফকিরের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন ও সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম আব্বাস, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা রাব্বি শামীম।
দোয়া ও মিলাদ মাহফিলে মরহুম সবুজ ফকিরের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।