1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ দলটিকে বর্জন করেছে জনগণ : রেলপথ মন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে : শিক্ষামন্ত্রী বাবুগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ভিডিও ঘিরে আলোচনা বাবুগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের উদ্যোগে রাস্তা সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ভাণ্ডারিয়ায় যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার বাবুগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের সতর্ক অবস্থান কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন

গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গৌরনদীতে একটি রেস্তোরাঁ ও বিদ্যালয়ের ক্যান্টিনের পঁচা-বাসি খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী ২৩ জুন মঙ্গলবার অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত ‘ভাই ভাই বিরিয়ানি’ রেস্তোরাঁ থেকে খাবার খেয়ে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।

 

সেন্ট যোসেফ স্কুলের শিক্ষার্থী মো. তাজের অভিভাবক তানিয়া আক্তার জানান, তিনি তার সন্তানের জন্য উক্ত রেস্তোরাঁ থেকে খাবার কিনে দেন। খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাজ বমি করতে শুরু করে। পরে তিনি রেস্তোরাঁয় গিয়ে বিষয়টি দোকান মালিককে জানালে প্রথমে তিনি খাবার পঁচা বা বাসি হওয়ার অভিযোগ অস্বীকার করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে স্থানীয় পথচারীরা ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে দোকান মালিক বিক্রি করা খাবারের মান নিয়ে ত্রুটি থাকার বিষয়টি স্বীকার করেন বলে দাবি করেন তানিয়া আক্তার।

 

বিষয়টি গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানকে অবহিত করা হলে তিনি অভিযোগটি নথিভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

 

এদিকে একই ব্যক্তি গৌরনদী গার্লস স্কুলের ক্যান্টিন পরিচালনা করেন বলেও জানা গেছে। অভিযোগ রয়েছে, ওই ক্যান্টিনের খাবার খেয়েও কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে বমি করেছে।

 

এ বিষয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম বলেন, “গার্লস স্কুলের ক্যান্টিনের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্যান্টিন পরিচালনায় অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দায়িত্ব থেকে অপসারণ করা হবে।”

 

অন্যদিকে সেন্ট যোসেফ স্কুলের ভেতরে থাকা ক্যান্টিনের মালিকও একই ব্যক্তি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী বেগম বলেন, “ক্যান্টিনের খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পেয়েছি। ক্যান্টিন মালিককে একাধিকবার সতর্ক করা হয়েছে। খাবারের সঙ্গে নিম্নমানের ও রং মিশ্রিত সস ব্যবহার না করতে নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত খাবারের মান উন্নয়ন না হলে ক্যান্টিন পরিচালনার অনুমতি বাতিল করা হবে।

 

অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের খাবারের দোকানগুলোতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন, যাতে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি রোধ করা সম্ভব হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network