1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের উদ্যোগে রাস্তা সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ দলটিকে বর্জন করেছে জনগণ : রেলপথ মন্ত্রী প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ বিশ্ববিদ্যালয়ের ৪ বছরের কোর্স ৪ বছরের মধ্যেই শেষ করতে হবে : শিক্ষামন্ত্রী বাবুগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ভিডিও ঘিরে আলোচনা বাবুগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের উদ্যোগে রাস্তা সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ভাণ্ডারিয়ায় যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার বাবুগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের সতর্ক অবস্থান কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন

বাবুগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের উদ্যোগে রাস্তা সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মীদের উদ্যোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ৮টায় উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রাজমাথা-তুলাতালা এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখার আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
স্থানীয় সমাজসেবক ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. জাকির হোসেনের সভাপতিত্বে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপাশা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. ইব্রাহিম খলিলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. জামাল হোসেন হাওলাদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমির মো. রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ২ নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি ডাক্তার মোক্তার হোসেন, সমাজসেবক মো. জাহিদ হাসানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজক সূত্রে জানা যায়, স্বেচ্ছাশ্রম ও কর্মীদের নিজস্ব অর্থায়নে চাঁদপাশা ইউনিয়নের আব্দুস সালাম আজাদীর বাড়ির সামনে থেকে সোহরাব হাওলাদারের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার, জামাল হাওলাদারের বাড়ি থেকে বটতলা পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজ এবং আবুল কালাম খানের বাড়ি থেকে বটতলার মূল সড়ক পর্যন্ত রাস্তার দুই পাশের জঙ্গল পরিষ্কার করা হয়।
অনুষ্ঠানে বক্তারা জনকল্যাণমূলক কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network