1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এইচএসসি'র কোন প্রশ্ন আউট হলে সংশ্লিষ্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে : বরিশালে শিক্ষা মন্ত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মুলাদীতে হামলার ২৬ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, এলাকায় উত্তেজনা ও পুলিশ মোতায়েন ভিসির জোরালো দাবিতে ববির সংকট নিরসনে আশ্বাস শিক্ষামন্ত্রীর নেছারাবাদে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির উদ্বোধন, চারা-বীজ ও সার বিতরণ রাজাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূকে চাচি শ্বাশুড়ি আর দেবরের মারধর নলছিটিতে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চরফ্যাশনে কাঁচা রাস্তা সংস্কারের অভাবে চলাচলে দুর্ভোগ গৌরনদীতে প্রাণ ফিরবে কবে টরকী-বাশাইল খালে? হামের উপসর্গ নিয়ে আরও নয় শিশুর মৃত্যু ববি কর্মকর্তার ভুয়া পিএইচডির সংবাদ প্রকাশের পর পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন লালমোহনে বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত ২০

এইচএসসি’র কোন প্রশ্ন আউট হলে সংশ্লিষ্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে : বরিশালে শিক্ষা মন্ত্রী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : এবার এইচএসসির কোন প্রশ্ন আউট হলে সংশ্লিষ্টদের কঠিন শাস্তির আওতায় আনা হবে, যা ভবিষ্যতে বাংলাদেশে উদাহরণ হয়ে থাকবে বলে জা‌নিয়েছেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক।

এসময়‌ তি‌নি আরও জানান,এবার একক প্রশ্নে দেশের নয়টি বোর্ডে পরীক্ষা হবে।

বরিশালে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে শিক্ষা বোর্ডের আওতাধীন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন।

তিনি আরো বলেন, “নতুন প্রজন্মকে নতুন ভাবে গড়ে তোলা হবে। সকল শিক্ষক কে প্রশিক্ষনের আওতায় আনা হবে। প্রজুক্তি নির্ভর ক্লাস রুমে ক্লাস সম্পন্ন করবে শিক্ষকরা। শিক্ষা ব্যবস্থাকে সুন্দর করার লক্ষে সরকার কাজ করছে।

মন্ত্রী বলেন, “২০০১ সালে পাবলিক পরীক্ষা এক্ট পরিবর্তন করা হয়েছে। বাহির থেকে যদি কেউ সমস্যার সৃষ্টি করে তাদের সবার জন্য শাস্থির ব্যবস্থা থাকবে।

পুলিশের বডি অন ক্যামেরা রাখা হবে। কেউ জোরদারী করতে পারবে না।  এছাড়া খাতা পরিবর্তন, নম্বর বন্টনে অনিয়ম হলে সে ব্যাপারেও আইন প্রনয়ন করা হবে।

আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরো বলেন, “যে কোন পরীক্ষা সম্পন্ন হবার ২ মাসের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। ২ বছরের কোরস ২ বছরের মধ্যেই শেষ করতে হবে। বিশ্ববিদ্যালয় গুলোতে কোন সেশন জট থাকতে পারবে না।”

নগরীর শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে সকাল দশটা থেকে শুরু হয়ে টানা দুই ঘন্টা ধরে চলা এই সভায় শিক্ষামন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কাজ করে যাবেন, যা দাবি দাওয়া তিনি উপস্থাপন করবেন। যেহেতু বর্তমান সরকার শিক্ষা বান্ধব এবং শিক্ষার ক্ষেত্রে অনেক গুরুত্ব দিচ্ছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network