1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের আল্টিমেটাম - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে পাট উৎপাদন বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিয়ে তোলপাড় আ’লীগের মন্ত্রী এমপিদের সঙ্গে রাস্তার নামেও মামলা হয়েছে : মাসুদ সাঈদী মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : ওসি গৌরনদী বরিশাল কারাগারের কনডেম সেলে কেমন আছেন আলোচিত সেই মিন্নি? গৌরনদীতে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের আল্টিমেটাম মাদকের গডফাদার যে দলেরই হোক ধরে শাস্তি নিশ্চিত করতে হবে : পিরোজপুরে গণপূর্ত প্রতিমন্ত্রী কাউখালীর দুই সরকারি বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট তামাককে ‘না’ বললেই গড়া সম্ভব সুস্থ সমাজ : মাসুদ সাঈদী কলাপাড়ায় সেতুর মালামাল ছরের পর বছর ঝুঁকিপূর্ণ, নির্বিকার সওজ

গৌরনদীতে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের আল্টিমেটাম

  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : “মাদক ছাড়ো, না হয় এলাকা ছাড়ো” শ্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে কঠোর আল্টিমেটাম দিয়ে মাঠে নেমেছেন যুবসমাজ।

বরিশালের গৌরনদী উপজেলার বানিয়াশুরী এলাকার যুবসমাজের আয়োজনে প্রাথমিকভাবে মাদকের ভয়াবহ প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবীরা যতোবড়ই প্রভাবশালী কিংবা রাজনৈতিক দলের নেতা হোক না কেন, তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য গ্রামের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রচারনা চালানো হচ্ছে।

যুবসমাজের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সচেতন এলাকাবাসী জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় মাদকের বিস্তাররোধ করা সম্ভব। সবাইকে একসঙ্গে কাজ করে বানিয়াশুরী গ্রামকে মাদকমুক্ত করা হবে। যা দেখে অন্যান্য গ্রামের বাসিন্দারাও তাদের নিজ নিজ গ্রামকে মাদকমুক্ত করতে এগিয়ে আসবে।

বানিয়াশুরী গ্রামের যুব সমাজের প্রতিনিধিরা জানিয়েছেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়; একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রাথমিকভাবে গ্রামঘুরে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। একইসাথে এলাকাবাসীকে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ যুব সমাজের প্রতিনিধিদের অবহিত করে সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে।

তারা আরও বলেন, এরপর গ্রামবাসীকে সাথে নিয়ে মাদকমুক্ত গ্রাম গড়তে সম্মিলিত ভাবে বানিয়াশুরী গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবীদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করা হবে। যুবসমাজের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় মাদকের বিস্তাররোধ করা সম্ভব। বানিয়াশুরী গ্রামের যুব সমাজের মতো উপজেলার প্রতিটি গ্রামের যুব সমাজকে মাদক বিরোধী এ উদ্যোগ গ্রহণ করা উচিত। মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও সেবীদের দমনের নামে কোন নিরিহ মানুষ যেন কারো শত্রুতার কারণে হয়রানীর শিকার না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network