1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ছাত্রশিবির থেকে পদত্যাগ করলেন বরিশালের সাবেক শীর্ষ নেতা ডা. সাব্বির - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে পাট উৎপাদন বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিয়ে তোলপাড় আ’লীগের মন্ত্রী এমপিদের সঙ্গে রাস্তার নামেও মামলা হয়েছে : মাসুদ সাঈদী মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : ওসি গৌরনদী বরিশাল কারাগারের কনডেম সেলে কেমন আছেন আলোচিত সেই মিন্নি? গৌরনদীতে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের আল্টিমেটাম মাদকের গডফাদার যে দলেরই হোক ধরে শাস্তি নিশ্চিত করতে হবে : পিরোজপুরে গণপূর্ত প্রতিমন্ত্রী কাউখালীর দুই সরকারি বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট তামাককে ‘না’ বললেই গড়া সম্ভব সুস্থ সমাজ : মাসুদ সাঈদী কলাপাড়ায় সেতুর মালামাল ছরের পর বছর ঝুঁকিপূর্ণ, নির্বিকার সওজ

ছাত্রশিবির থেকে পদত্যাগ করলেন বরিশালের সাবেক শীর্ষ নেতা ডা. সাব্বির

  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেতদক : ইসলামী ছাত্রশিবির থেকে পদত্যাগ করেছেন বরিশাল মহানগরের সাবেক নেতা ডা. সাব্বির এলাহি। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি।

একই সঙ্গে কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের কাছে পদত্যাগপত্রও পাঠিয়েছেন তিনি।

ডা. সাব্বির এলাহি বরিশাল অঞ্চলের সদস্য। এর আগে তিনি ২০২৩-২৪ সেশনে পরামর্শ সভার সদস্য ছিলেন তিনি। একই সঙ্গে ২০২৪-২৫ সেশনে বরিশাল মহানগর ছাত্রশিবিরের বিজ্ঞান, প্ল্যানিং, ছাত্রকল্যাণ এবং স্পোর্টস সম্পাদকের দায়িত্ব পালন করেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে অধ্যয়নকালে সেখানেও ছাত্রশিবিরের সভাপতি ছিলেন সাব্বির।

কেন্দ্রীয় সভাপতিকে পাঠানো পদত্যাগপত্রে ডা. সাব্বির এলাহি লিখেছেন, বর্তমানে কিছু সমস্যার কারণে ব্যক্তিগত ও সাংগঠনিক ভারসাম্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে গেছে। এ কারণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।

 

এ বিষয়ে জানতে চাইলে সাব্বির এলাহি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্রশিবিরে নতুন সমস্যার উদ্ভব হয়েছে।

নতুন নতুন অনেকে সংগঠনে এসে বিভিন্ন বিষয় সৃষ্টি করছে। ক্যাডারভিত্তিক সিস্টেমটি সঠিকভাবে সমন্বয় করা হচ্ছে না। একটি ক্যাডারভিত্তিক সংগঠনের জন্য এগুলো মানানসই নয়। তাই মানিয়ে নেওয়া কঠিন হচ্ছিল। এ ছাড়া আরও বহু বিষয় রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network