1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : ওসি গৌরনদী - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে পাট উৎপাদন বিষয়ে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত দৌলতখানে পানিতে ডুবে শিশুর মৃত্যু নিয়ে তোলপাড় আ’লীগের মন্ত্রী এমপিদের সঙ্গে রাস্তার নামেও মামলা হয়েছে : মাসুদ সাঈদী মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : ওসি গৌরনদী বরিশাল কারাগারের কনডেম সেলে কেমন আছেন আলোচিত সেই মিন্নি? গৌরনদীতে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের আল্টিমেটাম মাদকের গডফাদার যে দলেরই হোক ধরে শাস্তি নিশ্চিত করতে হবে : পিরোজপুরে গণপূর্ত প্রতিমন্ত্রী কাউখালীর দুই সরকারি বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট তামাককে ‘না’ বললেই গড়া সম্ভব সুস্থ সমাজ : মাসুদ সাঈদী কলাপাড়ায় সেতুর মালামাল ছরের পর বছর ঝুঁকিপূর্ণ, নির্বিকার সওজ

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : ওসি গৌরনদী

  • আপডেট সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বরিশালের গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল।

 

যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় এবং খেলাধুলার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির লক্ষে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওসি আরও বলেছেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, দলগত মনোভাব ও সুস্থ জীবনধারার দিকে এগিয়ে নিয়ে যায়। তরুণদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি নিয়মিত খেলাধুলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

শুক্রবার (২৬ জুন) বিকেলে গৌরনদী উপজেলার ধানডোবা মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন কাজী ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় দুইটি দল প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করেন। খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানের সভাপতি কাজী ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সভাপতি কাজী শাহী আকরাম সজিব বলেছেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা এবং সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত করার কোন বিকল্প নেই।

 

যুব সমাজকে সুস্থ, সৃজনশীল ও মাদকমুক্ত রাখতে ভবিষ্যতে এ ধরনের সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়াভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদলের আহবায়ক কমিটির সদস্য তরিকুল ইসলাম কাফি, কাঠালতলী মোহাম্মাদিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কাজী আব্দুস সোবহান, বিএনপি নেতা কাজী মুরাদ, মনির মোল্লা প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network