1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত তালিমী জলসায় নতুন প্রজন্ম দ্বীনের সঠিক শিক্ষা অর্জনের সুযোগ পায় : ছারছীনার পীর বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী ঢাকায় গ্রেপ্তার ভাণ্ডারিয়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা উজিরপুরে অসহায় পরিবারের শত বছরের ভোগদখলীয় জমি দখলের পায়তারা  চরফ্যাশনে ১৮ হাজার কৃষকের মাঝে সার বীজ ও চারা বিতরণ উজিরপুরের গুঠিয়া ব্রিজে উড়ছে “রহস্যময়” সাদা পতাকা !  আদালতের নির্দেশের ২০ দিন পরও ভগ্নিপতির আঘাতে শ্যালক হত্যার মামলা নেয়নি ওসি লালমোহনে কর্মচারী নিয়োগে জালিয়াতি, অধ্যক্ষের এমপিও স্থগিত বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

বাবুগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ প্রতিরোধে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুর রউফ, সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.এফ.এম নাজমুস সালেহীন, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সুমন শিকদার, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক মহাসিন আলম শামীম, ছাত্রদল নেতা নিয়াজ মাহমুদসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জুয়া, চুরি, কিশোর গ্যাং, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন এবং রেণু পোনা পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনা হয়। উপস্থিত সদস্যরা এসব অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network