1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরের গুঠিয়া ব্রিজে উড়ছে "রহস্যময়" সাদা পতাকা !  - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাবার মৃত্যুশোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছেলে পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪ জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ ৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি উজিরপুরে আদালতের আদেশের পরও জমি বুঝে পাচ্ছেন না সোহেল, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-হয়রানির অভিযোগ ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা

উজিরপুরের গুঠিয়া ব্রিজে উড়ছে “রহস্যময়” সাদা পতাকা ! 

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল-বানারীপাড়া সড়কের উজিরপুরের গুঠিয়া ব্রিজে কলেমা খচিত “রহস্যময়’ সাদা পতাকায় ছেয়ে গেছে। গত চার-পাঁচ দিন পূর্বে কে বা কাহারা ব্রিজের দুপ্রান্তে এ পতাকা সাঁটিয়েছেন তা স্থানীয় কেউ জানেন না।
সাদা পতাকার মাঝে  বাংলাদেশের কয়েকটি জাতীয় পতাকাও রয়েছে। ব্রিজের পূর্ব প্রান্তের ঢাল লাগোয়া পোল্ট্রিমুরগী ব্যবসায়ী ইলিয়াস হোসেন জানান গত শুক্রবার সকালে দোকান খুলতে এসে তিনি এ পতাকা দেখতে পান।
এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ওসি মোঃ রকিবুল ইসলাম বলেন, গুঠিয়া ব্রিজে সাদা পতাকা সাঁটানোর খবর শুনেছি। তবে প্রাথমিকভাবে এটার সঙ্গে ক্রিমিনাল এক্টিভিটিজের কোন যোগসুত্র পাওয়া যায়নি।
এদিকে হঠাৎ করে কলেমা খচিত এ ধরণের “রহস্যময়’ পতাকা নিয়ে জনমনে না প্রশ্নের উদ্রেক সৃষ্টি হয়েছে।
এ ধরণের পতাকা স্থানীয়রা আগে কখনও দেখেননি বলে জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network