1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী ঢাকায় গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত তালিমী জলসায় নতুন প্রজন্ম দ্বীনের সঠিক শিক্ষা অর্জনের সুযোগ পায় : ছারছীনার পীর বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী ঢাকায় গ্রেপ্তার ভাণ্ডারিয়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা উজিরপুরে অসহায় পরিবারের শত বছরের ভোগদখলীয় জমি দখলের পায়তারা  চরফ্যাশনে ১৮ হাজার কৃষকের মাঝে সার বীজ ও চারা বিতরণ উজিরপুরের গুঠিয়া ব্রিজে উড়ছে “রহস্যময়” সাদা পতাকা !  আদালতের নির্দেশের ২০ দিন পরও ভগ্নিপতির আঘাতে শ্যালক হত্যার মামলা নেয়নি ওসি লালমোহনে কর্মচারী নিয়োগে জালিয়াতি, অধ্যক্ষের এমপিও স্থগিত বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

বানারীপাড়ার ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী ঢাকায় গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ার কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফজলে রাব্বীকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) তাকে মিরপুর মডেল থানায় দায়েরকৃত একটি সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সি এম এম আদালতে তোলা হয়।
এসময় আসামি পক্ষের আইনজীবী রাজু হাওলাদার পলাশ তার জামিনের আবেদন করেন। ঢাকার সি এম এম আদালতের (২৩ নং আদালত) বিচারক কামাল উদ্দিন জামিন না মঞ্জুর করে আসামী ফজলে রাব্বীকে জেল হাজতে প্রেরণ করেন। এর আগে সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বরের মেট্রোরেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, দলীয় কোন পদপদবী না থাকলেও অদম্য মেধাবী, নম্র-ভদ্র ও আদর্শবান উদিয়মান ছাত্রনেতা হিসেবে পরিচিত ফজলে রাব্বী  বানারীপাড়ায় ছাত্রলীগের রাজনীতিতে ব্যাপক সক্রিয় ছিলেন। তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে যেকোন একটি পদের প্রত্যাশী ছিলেন।
এদিকে দলীয় নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফজলে রাব্বীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network