1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৭০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাবার মৃত্যুশোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছেলে পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪ জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ ৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি উজিরপুরে আদালতের আদেশের পরও জমি বুঝে পাচ্ছেন না সোহেল, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-হয়রানির অভিযোগ ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা

বরিশালে আবাসিক হোটেলে ডিবির অভিযান, ৭০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

 

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে কোতয়ালী মডেল থানাধীন পোর্ট রোডে ভূমি অফিসের বিপরীতে অবস্থিত একটি আবাসিক হোটেলের দ্বিতীয় তলার কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন, মো. জাহিদ খান (২৪) ও মো. পারভেজ বেপারী (২৮)। তাদের মধ্যে জাহিদের বাড়ি বরিশাল নগরীর হাটখোলা এলাকায় এবং পারভেজের বাড়ি বন্দর থানার বাড়ৈখালী এলাকায়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল অভিযানে গেলে দুইজন পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে তল্লাশি চালিয়ে জাহিদের প্যান্টের পকেট থেকে একটি পলিথিনে রাখা ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

এ সময় তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ৯০০ টাকা, একটি টেকনো স্মার্টফোন, একটি ভিভো স্মার্টফোন এবং একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

 

পুলিশের দাবি, উদ্ধার হওয়া ৭০ পিস ইয়াবার ওজন প্রায় ৭ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা। জব্দ করা ইয়াবা থেকে দুটি নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জাহিদ পুলিশকে জানিয়েছেন, পারভেজের সহযোগিতায় তিনি ইয়াবা বরিশাল শহরের বিভিন্ন এলাকায় খুচরা বিক্রি করতেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network