1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ছাত্রদলের সম্পাদকসহ তার সহযোগিদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে বালু ভরাট করে বিএনপি নেতার দুই কোটি টাকার সরকারি জমি দখলচেষ্টা বরিশালে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচার মৃত্যুদন্ড বরিশালে ছাত্রদলের সম্পাদকসহ তার সহযোগিদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল কাউখালীতে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জিয়ানগরে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসিকে জরিমানা পল্লী বিদ্যুতের জুন মাসের বাড়তি বিলের ধকলে কলাপাড়ার গ্রাহকরা নাজিরপুরে পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে বিল’ নিয়ে গ্রাহকদের অসন্তোষ গৌরনদীতে হাসপাতালে বিশৃঙ্খলা ঠেকাতে স্থায়ীভাবে আনসার সদস্য মোতায়েন কলাপাড়ায় বৃক্ষ রোপণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

বরিশালে ছাত্রদলের সম্পাদকসহ তার সহযোগিদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর একটি রেস্তোরাঁয় হামলা চালিয়ে ভাঙচুরসহ দুই নারী ব্যবসায়ীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে বিচারের দাবিতে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নগরীর নতুন বাজার মড়কখোলার পুল এলাকায় ওই মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মিছিল থেকে ব্যবসায়ীরা অভিযুক্ত বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনসহ তার সহযোগিদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

অভিযুক্ত ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের দাবিতে ব্যবসায়ীদের সাথে স্থানীয় বাসিন্দারা একাত্মতা প্রকাশ করে নতুন বাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তাঁরা হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। পরে পুলিশ ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

সূত্রমতে, গত সোমবার দিবাগত রাতে নগরীর নতুন বাজার মড়কখোলা পুল এলাকায় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিনসহ তার অনুসারীরা একটি রেস্তোরায় প্রবেশ করে রেনু বেগম ও মালা আক্তার নামে দুই ব্যবসায়ীকে মারধর করে। হামলার সময় দোকানের ক্যাশবাক্স থেকে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network