বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক যুবককে আটক করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ থানা পুলিশের পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১ জুলাই বুধবার রাত ৮ টা ৩০ মিনিটের দিকে উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোঃ মইন হোসেন (১৯) নামে এক যুবককে আটক করা হয়। তিনি পশ্চিম ভূতেরদিয়া এলাকার বাসিন্দা ও মোঃ খবির হোসেন বেপারীর ছেলে। বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই যুবককে আটক...
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক যুবককে আটক করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, বাবুগঞ্জ থানা পুলিশের পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১ জুলাই বুধবার রাত ৮ টা ৩০ মিনিটের দিকে উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভূতেরদিয়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোঃ মইন হোসেন (১৯) নামে এক যুবককে আটক করা হয়। তিনি পশ্চিম ভূতেরদিয়া এলাকার বাসিন্দা ও মোঃ খবির হোসেন বেপারীর ছেলে।
বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত মইন হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।