1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রাতের আঁধারে বালু ভরাট করে বিএনপি নেতার দুই কোটি টাকার সরকারি জমি দখলচেষ্টা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাবার মৃত্যুশোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছেলে পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪ জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ ৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি উজিরপুরে আদালতের আদেশের পরও জমি বুঝে পাচ্ছেন না সোহেল, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-হয়রানির অভিযোগ ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা

রাতের আঁধারে বালু ভরাট করে বিএনপি নেতার দুই কোটি টাকার সরকারি জমি দখলচেষ্টা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের তোহা বাজারের সরকারি খাস খতিয়ানভুক্ত জমিতে রাতের আঁধারে বালু ভরাট করে প্রায় দুই কোটি টাকার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজীর বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নিয়ামতি বাজারের তোহা বাজার এলাকায় সরকারি খাস খতিয়ানভুক্ত জমিতে রোববার দিবাগত রাতে বালু ভরাট করা হয়।

বাজারের ব্যবসায়ী মিজান খান জানান, রাতের আঁধারে সরকারি ওই জমিতে বালু ভরাট করা হয়। বাজারের ১৯-২০ জন ব্যবসায়ীকে অবৈধভাবে উচ্ছেদ করে কয়েক কোটি টাকার জমি দখলের উদ্দেশ্যেই বিএনপি নেতা সোহেল ফরাজী এ কাজ করেছেন। তিনি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানান।

ব্যবসায়ীরা জানান, ওই জমিতে ফিরোজ আলম হাওলাদার, দিলীপ সাহা, সৈয়দ আলী, গোবিন্দ শীল, শহিদুল ইসলাম, মতিন জোমাদ্দার, সাত্তার মল্লিক, ক্বারী মুহাম্মদ রুহুল আমিন হাফেজ মুঈন, উজ্জল খান, মিজান খান, কামাল সিকদার, রায়হান জোমাদ্দার, শামস, বাবুল হাওলাদার, মুজিবুর রহমান মৃধা, জাকির হাওলাদার ও মনির হাওলাদারসহ ১৯-২০ জন ব্যবসায়ী মুদি মনোহরী, আইসক্রীম ফ্যাক্টরি, মুরগীর দোকান, টিনের আড়ত ও মিলসহ বিভিন্ন ব্যবসা পরিচালনার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করছে। ওই জমি ২০১৭-১৮ অর্থবছরে সরকারি বন্দোবস্তের মাধ্যমে ১২-১৩ জন ব্যবসায়ীর নামে বরাদ্দ দেয়া হয়। বাকিরা তাদের নিজেদের জমিতে দোকান ঘর তুলে ব্যবসা পরিচালনা করছেন। পরবর্তীতে ২০২২ সালে সরকার ওই বন্দোবস্তের ডিসিআর স্থগিত করে। তবে বর্তমানে বন্দোবস্তপ্রাপ্ত ব্যক্তিরা জমিটি ভোগদখলে করে ব্যবসা বাণিজ্য করছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজী জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ব্যবসায়ীদের সুবিধার্থে ওই জমিতে বাজারে চার তলা বিল্ডিং নির্মাণ করতে বালু ভরাট করা হয়েছে। বিল্ডিং নির্মাণের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে ঠিকাদার নির্মাণ করবে তাহলে সরকারি জমিতে রাতের আঁধারে তিনি কেন বাবলু ভরাট করলেন এ প্রশ্ন করা হলে কোন সদুত্তর দিতে পারেননি।

সরকারি তোহা বাজারের জমিতে রাতের আঁধারে বিএনপি নেতার বালু ভরাটের বিষয়ে সরকারি অনুমোদন রয়েছে কি না জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পাল বলেন, বালু ভরাটের বিষয়টি তাদের জানা নাই। যদি কেউ সরকারি তোহা বাজারে বালু ভরাট করে থাকে তাহলে তিনি সেটি অপরাধ করেছেন। সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি জেনে তিনি ইতিমধ্যেই নিয়ামতি ইউনিয়ন তহশিলদেরকে সেখানে সব ধরণের কার্যক্রম বন্ধে সাইনবোর্ড লাগিয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। তারপরেও কেউ যদি অবৈধভাবে সরকারি জমি দখল করতে চায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network