1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে, ১ জনের মৃত্যুর আশঙ্কা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
উজিরপুরে ঘণ্টেশ্বর মন্দিরের জমি দখলের চেষ্টার ঘটনা ধামাচাপা দিতে মরিয়া অসাধু চক্ররা চরফ্যাশনে নজরুল শতবর্ষ পুর্তিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোনো সুপারিশ চলবে না : বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী নজরুলবর্ষ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী মুলাদীতে কাদামাটির সড়কে চরম ভোগান্তি, পাঁচ গ্রামের যোগাযোগ ব্যাহত রাজাপুরে খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শনে ত্রাণ অধিদপ্তরের পরিচালক হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে, ১ জনের মৃত্যুর আশঙ্কা বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে, ১ জনের মৃত্যুর আশঙ্কা

  • আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে যাত্রীবাহী নাহিদ সুপার পরিবহন নামে একটি বাস। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

 

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি পিরোজপুরের মঠবাড়িয়া থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা হয়। পথে নলছিটি থানার পূর্ব রায়পুর বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা অন্য বাসকে অতিক্রম করার সময় দুই বাসের মাঝখানে একটি আলফা (থ্রি-হুইলার) গাড়ি চলে আসে। আলফা গাড়িটিকে রক্ষা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

 

দুর্ঘটনার পর বাসটির নিচে পানির মধ্যে চাপা পড়া এক অজ্ঞাত ব্যক্তির হাত দেখতে পান স্থানীয়রা। এতে ওই ব্যক্তি বাসের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নলছিটি থানা পুলিশও ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।

 

নলছিটি থানার এএসআই মোহাম্মদ শাহিন হাওলাদার জানান, ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উদ্ধার অভিযান শেষে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network