1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
উজিরপুরে ঘণ্টেশ্বর মন্দিরের জমি দখলের চেষ্টার ঘটনা ধামাচাপা দিতে মরিয়া অসাধু চক্ররা চরফ্যাশনে নজরুল শতবর্ষ পুর্তিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোনো সুপারিশ চলবে না : বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী নজরুলবর্ষ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী মুলাদীতে কাদামাটির সড়কে চরম ভোগান্তি, পাঁচ গ্রামের যোগাযোগ ব্যাহত রাজাপুরে খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শনে ত্রাণ অধিদপ্তরের পরিচালক হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে, ১ জনের মৃত্যুর আশঙ্কা বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

  • আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া এলাকা থেকে জসীম উদ্দীন মিঠু (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃত জসীম উদ্দীন মিঠু দক্ষিণ ভূতেরদিয়া গ্রামের বাবুল হাওলাদারের ছেলে।
রবিবার (৫ জুলাই) রাত আনুমানিক ১২ টা ১০ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ ভূতেরদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অবৈধ ইয়াবা উদ্ধার করা হয়।
পরে আটককৃত আসামি জসীম উদ্দীন মিঠুকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা তাকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network