1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
উজিরপুরে ঘণ্টেশ্বর মন্দিরের জমি দখলের চেষ্টার ঘটনা ধামাচাপা দিতে মরিয়া অসাধু চক্ররা চরফ্যাশনে নজরুল শতবর্ষ পুর্তিতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোনো সুপারিশ চলবে না : বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী নজরুলবর্ষ নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে : প্রধানমন্ত্রী মুলাদীতে কাদামাটির সড়কে চরম ভোগান্তি, পাঁচ গ্রামের যোগাযোগ ব্যাহত রাজাপুরে খাল পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শনে ত্রাণ অধিদপ্তরের পরিচালক হামে মৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে, ১ জনের মৃত্যুর আশঙ্কা বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই মারা গেছেন ৩৯ জন।

 

মৃত শিশু নুর মোহাম্মদ (৬ মাস) বরিশালের বাকেরগঞ্জের মানপাশার বাসিন্দা রবিউলের সন্তান।

 

রোববার (৫ জুলাই) দুপুরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের কার্যালয় এ তথ্য জানিয়েছে।

 

শনিবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৩১ জন। একই সময়ে হাসপাতাল ছেড়েছেন ৫১ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ১৩১ জন।

 

এ বিষয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ভান্ডার) ডা. আব্দুল মুনায়েম সাদ জানান, হাম উপসর্গে রোগী ভর্তি ও মৃত্যুর সংখ্যা কমেছে। নানা সংকটে হামের চিকিৎসা দিতে কিছুটা হিমশিম খেলেও সবাই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network