1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে মাদক নির্মূল ও উন্নয়ন নিয়ে ইউএনওর সঙ্গে এবি পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিএম কলেজ: বিসিএস শিক্ষকদের বাধায় যোগদান করতে পারেননি অধ্যাপক আজাদ ‘জীবনে বহুত টিকটক করেছি, আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি’ নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ে, নয় মাসের মধ্যে লাশ হলো কিশোরী লাবনী শেবাচিম হাসপাতালে সন্তান জন্মের পর আইসিইউ না পেয়ে প্রসূতির মৃত্যু বাবুগঞ্জে জোরপূর্বক জমি দখলের পায়তারা, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকির অভিযোগ গলাচিপায় তদন্ত রিপোর্টে কালক্ষেপণের অভিযোগ, বাবার আকুতি বরিশাল টিটিসির ভেতরে হাঁস-মুরগি ও কবুতর পালন, অনিয়মের অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে খুব বেশি দেরি হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

বাবুগঞ্জে মাদক নির্মূল ও উন্নয়ন নিয়ে ইউএনওর সঙ্গে এবি পার্টির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাদক নির্মূল, রাস্তা-ঘাটের উন্নয়ন এবং উপজেলার সার্বিক উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর নেতৃবৃন্দ।

 

সোমবার (৭ জুলাই) বিকার ৫ টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনসেবামূলক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর এবি পার্টির সদস্য সচিব মো. গোলাম রাব্বি, বাবুগঞ্জ উপজেলা এবি পার্টির যুগ্ম আহ্বায়ক শাকিল হাওলাদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এ সময় নেতৃবৃন্দ উপজেলার উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা জনস্বার্থে গৃহীত যৌক্তিক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network