1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল গৌরনদী পৌরসভার সাবেক মেয়র হারিছের জামিন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

বরিশাল গৌরনদী পৌরসভার সাবেক মেয়র হারিছের জামিন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন। এর আগে ২০২৪ সালের অক্টোবরে ঢাকার রামপুরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে গৌরনদী মডেল থানায় একাধিক মামলা রয়েছে। ওই মামলায় তিনি কারাগারে ছিলেন।

 

একাধিক আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, বুধবার (৮ জুলাই) হাইকোর্ট থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে জামিনের আদেশ এলে অত্যন্ত গোপনীয়তা ও সতর্কতার মধ্যে দিয়ে কারাগার থেকে হারিছুর রহমানকে বের করা হয়।

 

জামিনের বিষয়টি নিশ্চিত করে বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবু ইউসুফ বলেন, ১০টি মামলার মধ্যে ৮টি মামলায় স্থানীয় আদালত থেকে জামিন পেয়েছেন হারিছুর রহমান। বুধবার বাকি দুইটি মামলায় হাইকোর্ট থেকে তিনি জামিন পান। জামিনের আদেশ কারাগারে আসার পর গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্সের ভিত্তিতে কারাগার থেকে তাকে বের করা হয়।

 

গৌরনদী কোর্ট জিআরও বেলাল হোসেন বলেন, হাইকোর্ট থেকে জামিন হওয়ায় এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। তবে শুনেছি তিনি জামিন পেয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network