1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিএমপির তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

বিএমপির তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: অনুমোদন ছাড়াই ভুয়া বিল ভাউচার তৈরি করে টাকা উত্তোলনের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সদর দপ্তর) আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে গত সোমবার (৬ জুলাই) বিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার আব্দুল হান্নান এ সংক্রান্ত এক আদেশ জারি করেন। সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন-বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) হিসাব শাখায় কম্পিউটার হিসেবে কর্মরত মো. মারুফ হাসান, নন-গেজেটেড ভ্রমণ ব্যয় বিল শাখার কনস্টেবল জয়দেব কুমার মজুমদার এবং মেট্রো কোর্ট পুলিশের কনস্টেবল মো. সজীব মিয়া।

 

অফিস আদেশে বলা হয়েছে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) হিসাব শাখার তদন্তে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে, কনস্টেবল মো. সজীব মিয়া যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই আইবাস প্লাসের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনহীনভাবে ভুয়া বিল সৃজন ও দাখিল করে। পরবর্তীতে টিএ বিল সেকশনের কনস্টেবল মো. মারুফ হাসান ও কনস্টেবল জয়দেব কুমার মজুমদারের যোগসাজশে ২০২৫-২০২৬ অর্থ বছরে আয়ন ব্যয়ন কর্মকর্তার আইডি ব্যবহার করে ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা কনস্টেবল মো. সজীব মিয়ার কমিউনিটি ব্যাংকের আকাউন্টে পরিশোধ পূর্বক তিনজনে একসাথে আত্মসাত করে।

 

বিষয়টি ক্ষমার অযোগ্য গর্হিত অপরাধ হওয়ায় বিভাগীয় শৃঙ্খলার পরিপন্থি কাজের জন্য চাকুরি বিধি অনুযায়ী অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধিমালা অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং বিএমপি লাইন্সে সংযুক্ত থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলবেন। উপ-কমিশনার আব্দুল হান্নান বলেন, অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ায় তিনজনকে আপাতত সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network