1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে নিষিদ্ধ সংগঠন যুবলীগের দুই নেতা গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বরিশালে ৩য় দিনেও বিক্ষোভ, প্রধান ফটকে তালা বাকেরগঞ্জ-বেতাগী : ১৫ কিলোমিটার রাস্তায় শুধুই কাদা-গর্ত টানা বর্ষণে ভোলায় জলাবদ্ধতা, পানিবন্ধি ২০ হাজর মানুষ বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা গলাচিপায় ট্রলারডুবির তিন দিন পরও নিখোঁজ ৬ জেলে বরিশালে থানা ঘেরাও, পুলিশ-স্বজন সংঘর্ষে আহত ৬ দেশে ডেঙ্গু ঝুঁকি বাড়ছে: ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, শনাক্ত ১৯০ বরিশাল গৌরনদী পৌরসভার সাবেক মেয়র হারিছের জামিন বরিশালে ৫ বছরের সাজা এড়াতে ১৫ বছর পালিয়ে হলো না শেষ রক্ষা চরফ্যাশনে নরমাল প্রসব উৎসাহে পরিবার কল্যাণ কেন্দ্রে ওষুধ সামগ্রী বিতরণ

বরিশালে নিষিদ্ধ সংগঠন যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) দিবাগত রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আশোকাঠী এলাকায় নিজ নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- গৌরনদী উপজেলা যুবলীগের সহসভাপতি দেলোয়ার হাওলাদার এবং ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ওহেদ গোমস্তা।

 

গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে আশোকাঠী এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানকালে গ্রেপ্তারকৃত দেলোয়ারের স্বজনরা পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন।

 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত দুই নেতাকে পূর্বের একটি রাজনৈতিক সহিংসতার মামলার সন্দেহভাজন (সন্ধিগ্ধ) আসামি হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network