1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ৫ বছরের সাজা এড়াতে ১৫ বছর পালিয়ে হলো না শেষ রক্ষা - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বরিশালে ৩য় দিনেও বিক্ষোভ, প্রধান ফটকে তালা বাকেরগঞ্জ-বেতাগী : ১৫ কিলোমিটার রাস্তায় শুধুই কাদা-গর্ত টানা বর্ষণে ভোলায় জলাবদ্ধতা, পানিবন্ধি ২০ হাজর মানুষ বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা গলাচিপায় ট্রলারডুবির তিন দিন পরও নিখোঁজ ৬ জেলে বরিশালে থানা ঘেরাও, পুলিশ-স্বজন সংঘর্ষে আহত ৬ দেশে ডেঙ্গু ঝুঁকি বাড়ছে: ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, শনাক্ত ১৯০ বরিশাল গৌরনদী পৌরসভার সাবেক মেয়র হারিছের জামিন বরিশালে ৫ বছরের সাজা এড়াতে ১৫ বছর পালিয়ে হলো না শেষ রক্ষা চরফ্যাশনে নরমাল প্রসব উৎসাহে পরিবার কল্যাণ কেন্দ্রে ওষুধ সামগ্রী বিতরণ

বরিশালে ৫ বছরের সাজা এড়াতে ১৫ বছর পালিয়ে হলো না শেষ রক্ষা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বরিশালের মুলাদীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নাসির উদ্দিন ওরফে নান্নু রাড়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। নাসির উদ্দিন ওরফে নান্নু রাড়ী (৬০) উপজেলার সফিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর চরডিগ্রী গ্রামের সবেদ আলী রাড়ীর ছেলে।

তিনি প্রায় ১৫ বছর ধরে পলাতক ছিলেন বলে জানায় পুলিশ।

মুলাদী থানা পুলিশ জানায়, নাসির উদ্দিন রাড়ীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪)(খ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে জরিমানে অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। মামলার রায় ঘোষণার পর থেকে আসামি গ্রেপ্তার এড়াতে প্রায় ১৫ বছর ধরে পলাতক ছিলেন। পরবর্তীতে আদালতের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

বুধবার রাতে মুলাদী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. সোহেল রানা জানান, সাজাপ্রাপ্ত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network