1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে গৃহবধুর রহস্যজনক মৃত্যু,নির্যাতনের পর হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বরিশালে ৩য় দিনেও বিক্ষোভ, প্রধান ফটকে তালা বাকেরগঞ্জ-বেতাগী : ১৫ কিলোমিটার রাস্তায় শুধুই কাদা-গর্ত টানা বর্ষণে ভোলায় জলাবদ্ধতা, পানিবন্ধি ২০ হাজর মানুষ বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা গলাচিপায় ট্রলারডুবির তিন দিন পরও নিখোঁজ ৬ জেলে বরিশালে থানা ঘেরাও, পুলিশ-স্বজন সংঘর্ষে আহত ৬ দেশে ডেঙ্গু ঝুঁকি বাড়ছে: ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, শনাক্ত ১৯০ বরিশাল গৌরনদী পৌরসভার সাবেক মেয়র হারিছের জামিন বরিশালে ৫ বছরের সাজা এড়াতে ১৫ বছর পালিয়ে হলো না শেষ রক্ষা চরফ্যাশনে নরমাল প্রসব উৎসাহে পরিবার কল্যাণ কেন্দ্রে ওষুধ সামগ্রী বিতরণ

বরিশালে গৃহবধুর রহস্যজনক মৃত্যু,নির্যাতনের পর হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির নলছিটি উপজেলার এক গৃহবধুকে যৌতুকের দাবিকে কেন্দ্র করে নির্যাতনের পর হত্যা অভিযোগ উঠেছে স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

 

গত মঙ্গলবার দিবাগত রাতে বরিশাল নগরীর চাঁদমারি এলাকায় ভাড়া বাসা থেকে ওই গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী এনামুল হক শাহিনকে আটক করেছে পুলিশ।

 

তবে ওই গৃহবধুর পরিবারের দাবি নির্যাতন ও হত্যার পরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার নাটক সাঁজিয়েছে স্বামী ও তার স্বজনরা।পুলিশ জানায়, নলছিটি পৌর এলাকার নাঙ্গুলী গ্রামের গৃহবধু শিরিন আক্তার তার স্বামী এনামুল হক শাহিনের সাথে বরিশালের চাঁদমারি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সেখানে গত মঙ্গলবার দিবাগত রাতে তার গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ওই গৃহবধূর পরিবারের দাবি আত্মহত্যা নয় বরং হত্যা করা হয়েছে তাদের মেয়েকে। হত্যা না আত্মহত্যা তদন্ত করছে পুলিশ।এ ঘটনায় স্বামী এনামুল হক শাহিনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

 

গৃহবধুর বাবা শাহ আলম মোল্লা ও ভাই জাহিদ হোসেনের অভিযোগ, বিয়েরপর থেকে যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে শিরিন আক্তারের ওপর শারিরীক ও মানসিক নির্যাতন করত স্বামী এনামুল হক শাহিন ও তার পরিবার।

 

মঙ্গলবার রাতে ফের মারধরের এক পর্যায়ে শিরিন আক্তারের মৃত্যু হয়। অভিযুক্ত স্বামী মরদেহ শোবার ঘরে আড়ার সাথে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখে এবং তার স্ত্রীর আত্মহত্যার নাটক সাঁজায়। কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় ও জিজ্ঞাসাবাদের জন্য স্বামী এনামুল হক শাহিনকে আটক করে।

 

বরিশাল কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আল মামুন-উল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে স্বামী তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা হতে পারে বলে পুলিশের সন্দহ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে এনামুল হক শাহিনসহ আরও দুইজন কে আসামি করে অভিযোগ দায়ের করেছেন। তাদের গ্রেফতারের চেষ্ট করছে পুলিশ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network