1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ইয়ুথনেট গ্লোবাল’কে সম্মাননা স্মারক প্রদান - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

বরিশালে ইয়ুথনেট গ্লোবাল’কে সম্মাননা স্মারক প্রদান

  • আপডেট সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বরিশালে র‌্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা,জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের পরিবেশ নেতৃত্ব বিকাশে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ যুব সংগঠন ইয়ুথনেট গ্লোবাল-কে সম্মাননা স্মারক প্রদান করেছে পরিবেশ অধিদপ্তর,বরিশাল।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে পরিবেশ অধিদপ্তর,বরিশাল বিভাগের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে ইয়ুথনেট গ্লোবালের পক্ষে সম্মাননা গ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: খলিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. হুমায়ুন কবির এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সাইফুদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা,পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা ও নেতৃত্ব বিকাশে ইয়ুথনেট গ্লোবালের বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে ‘ইকো অলিম্পিয়াড-২০২৫’ আয়োজনের প্রশংসা করেন।

সম্মাননা গ্রহণ শেষে আরিফুর রহমান শুভ বলেন, “এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। তরুণদের সঙ্গে নিয়ে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

তিনি বলেন, “জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ে যুবসমাজকে সম্পৃক্ত করেই একটি সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা,সম্মাননা প্রদান এবং ‘ইকো অলিম্পিয়াড-২০২৫’-এর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকদের মতে, পরিবেশ সংরক্ষণে তরুণদের সম্পৃক্ত করতে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network