1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উপজেলার শীর্ষ সাফল্য বাবুগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, ট্যালেন্টপুলে ১৫ শিক্ষার্থী - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

উপজেলার শীর্ষ সাফল্য বাবুগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, ট্যালেন্টপুলে ১৫ শিক্ষার্থী

  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাবুগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় অভাবনীয় সাফল্য অর্জন করেছে।
বিদ্যালয়টি থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া ৪৬ জন শিক্ষার্থীর মধ্যে ১৫ জন ট্যালেন্টপুলে এবং ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। একক প্রতিষ্ঠান হিসেবে এটি উপজেলার অন্যতম সেরা ফলাফল।
১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।
বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। তাদের পাঠদানে নিয়োজিত রয়েছেন ১৭ জন শিক্ষক-শিক্ষিকা। স্বাধীনতার পর থেকে ধারাবাহিকভাবে শিক্ষার মান, পরীক্ষার ফলাফল, সহশিক্ষা কার্যক্রম ও নৈতিক শিক্ষার মাধ্যমে প্রতিষ্ঠানটি বাবুগঞ্জ উপজেলার অন্যতম শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে সুনাম ধরে রেখেছে।
বিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসে ২০০২ সালে জাতীয় পর্যায়ে বাংলাদেশের শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে প্রথম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি।
সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ পুরস্কার গ্রহণ করেন বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল হক।
বর্তমান প্রধান শিক্ষক মোসা. আমেনা বেগমের নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষার গুণগত মান উন্নয়ন, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. আমেনা বেগম বলেন, এই সাফল্য শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।
বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উপজেলা থেকে সরকারিভাবে ট্যালেন্টপুলে ৩৬ জন, বেসরকারিভাবে ট্যালেন্টপুলে ৩ জন, সরকারিভাবে সাধারণ গ্রেডে ৩০ জন এবং বেসরকারিভাবে সাধারণ গ্রেডে ৫ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
এর মধ্যে বাবুগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় একাই ট্যালেন্টপুলে ১৫ জন এবং সাধারণ গ্রেডে ৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে উপজেলার শিক্ষা অঙ্গনে নতুন করে সাফল্যের স্বাক্ষর রেখেছে।
শিক্ষাবিদদের মতে, দীর্ঘদিনের ঐতিহ্য, দক্ষ শিক্ষক-শিক্ষিকাদের নিরলস প্রচেষ্টা, শিক্ষার্থীদের নিয়মিত পরিচর্যা এবং অভিভাবকদের সহযোগিতার কারণেই বিদ্যালয়টি বছরের পর বছর সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয়েছে। এবারের ফলাফল সেই গৌরবোজ্জ্বল ধারাবাহিকতারই আরেকটি উজ্জ্বল সংযোজন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network