1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস, উজিরপুরে আনন্দ মিছিল - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক শিল্পে মূল্য সংযোজন বাড়াতে বাংলাদেশে বড় সম্ভাবনা দেখছে দক্ষিণ কোরিয়া গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে : মির্জা ফখরুল পিরোজপুরের ফেরিতে উঠতে গিয়ে গরু নিয়ে নদীতে পিকআপ! ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন মেরামতের দাবিতে নলছিটিতে ওজোপাডিকো ঘেরাও বরিশাল মহানগর পুলিশের ২২তম কমিশনার হিসেবে যোগ দিলেন আবু রায়হান মুহম্মদ সালেহ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ টানা বৃষ্টিতে কলাপাড়া বিপর্যস্ত, বাড়ছে জলাবদ্ধতা ওসিকে এনসিপি নেতা : আপনারা কি তখন দেখেন নাই, এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম ঝালকাঠি এনএস কামিল মাদরাসায় মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত তালতলী উপজেলা শিক্ষক সমিতির কমিটি গঠন

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস, উজিরপুরে আনন্দ মিছিল

  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান এর বরিশালে আগমনের খবরে উজ্জীবিত পৌর বিএনপির নেতাকর্মীরা (স্বাগত) জানিয়ে আনন্দ মিছিল করেছে।আগামীকাল সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান- এর এই প্রথমবারের মতো বরিশাল সফরকে ঘিরে উচ্ছ্বাসিত পুড়ো দক্ষিনাঞ্চলবাসী।
এই সফরকে ঘিরে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি উন্নয়ন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণার আশায় দিন গুনছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী, পেশাজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এদিকে আগামীকাল ১৩ জুলাই সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান এর বরিশাল আগমনকে ঘিরে ১২ জুলাই রবিবার বিকেল ৫ টায় উজিরপুর পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উজিরপুর টেম্পুস্টান্ড থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদীতে দীর্ঘক্ষন আনন্দ মিছিল করে।
এসময় পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন হেমায়েত উদ্দিন খলিফা,গিয়াস উদ্দিন আকন,মাইনুল আহাদ মামুন,সেলিম আহম্মেদ,সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু,সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা জামান সুমন বালী,দপ্তর সম্পাদক মোঃ হালিম হাওলাদার,প্রচার সম্পাদক মোঃ মশিউর রহমান,উজিরপুর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু,যুগ্ম আহবায়ক মোঃ হাফিজুর রহমান,কালাম ফরাজী,মোঃ সবুজ খান,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ী,পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম আকাশ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সৈয়দ ইউসুফ,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুম্মান সিকদার মোতালেব,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ তারেক ফকির,মোঃ নুরুজ্জামান,মেহেদী হাসান ভুঁইয়া,পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ আলাউদ্দিন বেপারী,পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী ,সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখা,সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তারসহ শত শত নেতাকর্মী।
এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান এর বরিশালে আগমনকে ঘিরে উজিরপুরে নেতাকর্মীরা দুপুর থেকে বিকেল পর্যন্ত খন্ড খন্ড  মিছিল নিয়ে  ইচলাদী আনন্দ মিছিলে জড়ো হয় এবং একপর্যায়ে জনসমুদ্রে রুপ নেয়।
এসময় উপস্থিত নেতাকর্মীরা বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া)  আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করে। এছাড়া বক্তৃতাকালে নেতাকর্মীরা সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল থামাতে ঢাকা-বরিশাল মহাসড়কটি ৬ লেন সড়ক নির্মাণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সু-দৃষ্টি কামনা করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network