1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীর পায়রা বন্দরে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশালের পথে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের প্রমাণ পায়নি পুলিশ বরিশালের ৩০ গোডাউনে বিকেলের আড্ডার ঢল জনগণের রায় উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না : মুয়াযযম হোসাইন হেলাল কাউখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ বাউফলে আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালকের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া ২২ বছর পরও গৌরনদীর বিএনপি নেতা মিন্টুকে ভোলেননি প্রধানমন্ত্রী প্রবেশপত্রে কোড ভুলের কারণে বরিশালে এইচএসসি পরীক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থী, তীব্র ক্ষোভ তালতলীতে সড়কে দুর্ঘটনা এড়াতে এলজিইডি অফিসে অটোচালকদের বিক্ষোভ কুয়াকাটা সৈকতের বেরিবাঁধেই আঘাত, নতুন শঙ্কায় এলাকাবাসী

পটুয়াখালীর পায়রা বন্দরে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জেলার পায়রা বন্দর এলাকায় ৩০ হাজার বৃক্ষরোপণ মহাপরিকল্পনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে পায়রা বন্দরের প্রশাসনিক ক্যাম্পাসে একটি ফলজ গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম।

চেয়ারম্যান বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশের উপকূলীয় অঞ্চলকে রক্ষা করা অত্যন্ত জরুরি। পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার জাতীয় অঙ্গীকার বাস্তবায়নে পায়রা বন্দর কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুধু বন্দর এলাকাকে সবুজায়িত করবে না, বরং উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিকভাবে মাটির ক্ষয়রোধ এবং দুর্যোগের ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পায়রা বন্দর সূত্র জানায়, বন্দরের প্রশাসনিক ও আবাসিক এলাকা, বিভিন্ন প্রকল্প এলাকা এবং সংযোগ সড়কের দুই পাশে পর্যায়ক্রমে এসব গাছের চারা রোপণ করা হবে। উপকূলীয় পরিবেশের উপযোগী, দীর্ঘস্থায়ী এবং লবণাক্ততা সহনশীল বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পায়রা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগ জানায়, রোপণ করা চারাগুলোর সঠিক পরিচর্যা ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের জন্য একটি বিশেষায়িত দল সার্বক্ষণিক তদারকি করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পায়রা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network