1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাপান: প্রধানমন্ত্রী হাসপাতালে ঢুকে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা গৌরনদীতে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক বরিশালে যুবদল কর্মী হত্যা মামলার আসামি বিএনপি নেতা, দল থেকে আজীবন বহিষ্কার বরিশাল মহানগর পুলিশের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাতলায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা  বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি লালমোহনে স্পিকারের অনুদানের চেক পেলেন ১৯০টি অসহায় ও দুস্থ পরিবার বিএসএফের ছেড়ে দেওয়া বাঘের হামলায় ৩ বাংলাদেশির দুজন আশঙ্কাজনক

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ : প্রধানমন্ত্রীর বরিশাল সফরে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার ঘোষণা আসবে, এমন প্রত্যাশা ছিল দক্ষিণাঞ্চলের মানুষের। তবে এ বিষয়ে কোনো ঘোষণা না আসায় বরিশালসহ দক্ষিণাঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যদিও সরকারদলীয় নেতারা বলছেন, ঘোষণার চেয়ে প্রকল্পের বাস্তবায়নই সরকারের অগ্রাধিকার।

সোমবার (১৩ জুলাই) বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তবে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার বিষয়ে কোনো ঘোষণা দেননি।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ঘোষণার মাধ্যমে নয়, বাস্তব কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই। এ বক্তব্যের পরও মহাসড়কটি নিয়ে নির্দিষ্ট ঘোষণা না আসায় স্থানীয়দের একাংশের প্রত্যাশা অপূর্ণ থেকে গেছে।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস শরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর আন্তরিকতা রয়েছে। ঘোষণা না এলেও বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করা দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের দাবি। এ সফরে ঘোষণা না এলেও সরকার এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেবে বলে তিনি আশা করেন।

বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মানুষের প্রত্যাশা ছিল মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার ঘোষণা আসবে। ঘোষণা না আসায় কিছুটা হতাশা তৈরি হলেও ভবিষ্যতে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশা করেন।

সংশ্লিষ্টদের মতে, পদ্মা সেতু চালুর পর ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। কুয়াকাটাকেন্দ্রিক পর্যটন, কৃষি, শিল্প ও বাণিজ্যের সম্প্রসারণের কারণে মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার দাবি আরও জোরালো হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মহাসড়কটি ৬ লেনে উন্নীত হলে যাতায়াতের সময় কমবে, সড়ক নিরাপত্তা বাড়বে এবং কুয়াকাটাকেন্দ্রিক পর্যটন, কৃষিপণ্য পরিবহন, শিল্পায়ন ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে পায়রা সমুদ্রবন্দরসহ দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে।

দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার প্রকল্প দ্রুত বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি আসবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network