1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনার পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই ৪০ দোকান - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
মনপুরায় কৃষককে বিএনপি কার্যালয়ে নিয়ে মারধর ও মাথা ন্যাড়া করার অভিযোগ পবিপ্রবিতে শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফ করলেন উপাচার্য নেছারাবাদে শতবর্ষী স্কুলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বরিশালের পথে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের প্রমাণ পায়নি পুলিশ বরিশালের ৩০ গোডাউনে বিকেলের আড্ডার ঢল জনগণের রায় উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না : মুয়াযযম হোসাইন হেলাল কাউখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ বাউফলে আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালকের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্র প্রতিক্রিয়া ২২ বছর পরও গৌরনদীর বিএনপি নেতা মিন্টুকে ভোলেননি প্রধানমন্ত্রী

বরগুনার পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই ৪০ দোকান

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বরগুনা প্রতিনিধি। বরগুনার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ৪০টি দোকান ঘর পুড়ে ছাই হয়েছে। এতে ব্যবসায়ীদের সঞ্চিত পুঁজি, মালামাল ও দোকানের অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। স্থানীয়দের প্রাথমিক ধারণা, এ ঘটনায় প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে রবিন নামে এক ব্যবসায়ীর দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজারের অধিকাংশ দোকান টিন ও দাহ্য সামগ্রী দিয়ে নির্মিত হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।

আগুন লাগার খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী নিজেদের উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তাদের প্রচেষ্টা সফল হয়নি। পরে পাথরঘাটা ও মঠবাড়িয়ার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, দোকানে থাকা নগদ অর্থ, মালামাল, আসবাবপত্র ও ব্যবসায়িক কাগজপত্র আগুনে পুড়ে গেছে। এতে অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে পড়েছেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি বলেন, আমরা সরকারের পক্ষ থেকে এবং মাননীয় চিফ হুইপ আলহাজ নুরুল ইসলাম মণি এমপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network