1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি দেখে বিচারকের মামলার নির্দেশ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম
অত্যাধুনিক চিকিৎসাসেবার অঙ্গীকার নিয়ে নতুন ঠিকানায় সেবা ডায়াগনস্টিক বরিশালে পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি দেখে বিচারকের মামলার নির্দেশ পিরোজপুরে রথযাত্রা ঘিরে সম্প্রীতি সভা করল জেলা বিএনপি পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন দুই দফা দাবিতে ঝালকাঠিতে ডাক কর্মচারীদের বিক্ষোভ মঠবাড়িয়ায় স্কুলের প্রশ্নে শেখ মুজিব, ছবি ভাইরালের পর সমালোচনার ঝড়! পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান ও গার্বেজ ভ্যান বিতরণ মঠবাড়িয়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিল রিডিংয়ের অভিযোগ, মিটার রিডার আটক পটুয়াখালীতে সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন জেলা পরিষদ প্রশাসকের বাবুগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বরিশালে পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি দেখে বিচারকের মামলার নির্দেশ

  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের কীর্তনখোলা নদীর তীরের ত্রিশ গোডাউন পর্যটনকেন্দ্রে নৌকা ও ট্রলার থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের ঘটনা প্রত্যক্ষ করে স্বপ্রণোদিত হয়ে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।

 

এ ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাকে বাদী করে মামলা দায়ের এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

 

বুধবার (১৫ জুলাই) বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও জাস্টিস অব দ্য পিস এস এম শরিয়ত উল্লাহ এ আদেশ দেন।

 

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, গত ১০ জুলাই জাস্টিস অব দ্য পিস হিসেবে ত্রিশ গোডাউন এলাকা পরিদর্শনে গিয়ে তিনি নদীতীরের নৌকা ও ট্রলার থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের ঘটনা প্রত্যক্ষ করেন। ঘটনাটির ভিডিওও গোপনে ধারণ করা হয়।

 

পর্যবেক্ষণে আরও উল্লেখ করা হয়, একাধিক মাঝি আদালতকে জানিয়েছেন, ‘সাঈম’ নামের এক ব্যক্তি তার সহযোগীদের মাধ্যমে প্রতিদিন প্রতিটি নৌকা ও ট্রলার থেকে ৫০ টাকা করে চাঁদা আদায় করেন। আগে এ ধরনের চাঁদা দিতে হতো না। চাঁদাবাজির কারণে মাঝিরা হয়রানির শিকার হচ্ছেন এবং পর্যটন কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

 

আদালত বলেন, এ ধরনের কর্মকাণ্ড গুরুতর আইন লঙ্ঘন এবং এটি শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ। জনস্বার্থ ও ন্যায়বিচারের স্বার্থে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।

 

আদেশে একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে এজাহারকারী করে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তদন্তের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম-পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য আদালতে দাখিল করতে বলা হয়েছে।

 

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন ইসলাম বলেন, আদালতের নির্দেশনার বিষয়ে তিনি অবগত হয়েছেন। তবে এখনো আদেশের অনুলিপি হাতে পাননি। অনুলিপি পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network