1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ১৮ জুলাই ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি দেখে বিচারকের মামলার নির্দেশ পিরোজপুরে রথযাত্রা ঘিরে সম্প্রীতি সভা করল জেলা বিএনপি পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন দুই দফা দাবিতে ঝালকাঠিতে ডাক কর্মচারীদের বিক্ষোভ মঠবাড়িয়ায় স্কুলের প্রশ্নে শেখ মুজিব, ছবি ভাইরালের পর সমালোচনার ঝড়! পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান ও গার্বেজ ভ্যান বিতরণ মঠবাড়িয়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিল রিডিংয়ের অভিযোগ, মিটার রিডার আটক পটুয়াখালীতে সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন জেলা পরিষদ প্রশাসকের বাবুগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মঠবাড়িয়া খাসমহল লতীফ ইনস্টিটিউশনে পরীক্ষার প্রশ্নপত্রে ৮০ টি ভুল

বরিশালে ১৮ জুলাই ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ

  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদূর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আগামী ১৮ জুলাই বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ।

 

এ সমাবেশকে সফল করার জন্য ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী ও জেলার দায়িত্বশীলদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সমাবেশকে সর্বাত্মক সফল করতে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি, জনসম্পৃক্ততা বৃদ্ধি, প্রচার কার্যক্রম জোরদার এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্ব বণ্টন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

এছাড়াও বুধবার (১৫ জুলাই) সমাবেশের সার্বিক প্রস্তুতি নিয়ে প্রেসব্রিফিং করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল

 

জানিয়েছেন, আগামী ১৮ জুলাই বরিশালে ১১ দলীয় ঐক্যের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে। জনগণের ন্যায্য অধিকার আদায়, গণভোটের জনরায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে বরিশাল বিভাগীয় সমাবেশ হবে গণমানুষের ঐক্যবদ্ধ কণ্ঠস্বর। তিনি সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণকে সমাবেশ সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান করেন।

 

তিনি আরও বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবি, যোগাযোগ ব্যবস্থাসহ অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে বরিশালের বিভাগীয় সমাবেশ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ভূমিকা পালন করবে। প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দরা আশা প্রকাশ করেন, আগামী ১৮ জুলাইয়ের সমাবেশে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঘটবে এবং তা জনআকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে পরিণত হবে। প্রেস ব্রিফিং অনুষ্ঠানে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

সূত্রমতে, আগামী ১৮ জুলাই (শনিবার) দুপুর দুইটায় বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।

 

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখবেন-জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ পার্টির (এবিপি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান। এছাড়াও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দরা বরিশাল বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network