1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাবার মৃত্যুশোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছেলে পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪ জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ ৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি উজিরপুরে আদালতের আদেশের পরও জমি বুঝে পাচ্ছেন না সোহেল, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-হয়রানির অভিযোগ ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা

বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ১২ বছরের এক শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে এহাজারভূক্ত এক আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছেন। ঘটনাটি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাজারচর এলাকার।

 

এরপূর্বে মঙ্গলবার (১৫ জুলাই) বরিশাল কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগী শিশুর মা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। থানা সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয় গত ১০ জুলাই সন্ধ্যায় ভূক্তভোগী শিশুটিকে জোরপূর্বক অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

 

এ সময় তার কানে ব্যবহৃত এক জোড়া স্বর্ণের দুলও নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় ওই এলাকার আনিচের ছেলে ইলিয়াস, মোক্তার হোসেনের ছেলে আবু সাঈদ, জামাল আকনের ছেলে রুহুল আমিন ও সহযোগি হিসেবে ইলিয়াচের স্ত্রী রোকসানাকে আসামি করা হয়েছে।

 

কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন উল ইসলাম জানিয়েছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে মামলার এজাহারভূক্ত ৩ নাম্বার আসামি রুহুল আমিনকে ১৬ জুলাই সকালে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিন দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। মামলার অপর আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network