1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে মেজর হাফিজ বীর বিক্রম ক্রিড়া একাডেমির জার্সি উন্মোচন বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কেটে নেয়ার অভিযোগ উজিরপুরে পুলিশের অভিযানে ইয়াবা কারবারি গ্রেপ্তার উজিরপুরে ইউএনও’র উপহার পেয়ে সংগ্রামী রিয়াজের মুখে হাসি পরিকল্পিত নগরায়ণই অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি: জাতিসংঘে সোহেল মঞ্জুর দখলমুক্ত সরকারি জমিতে সবুজের ছোঁয়া; গৌরনদীতে ইকোপার্ক নির্মাণে রোপণ ২০০ শিমুল গাছ তোরণ-ব্যানার ছাড়াই বরিশালে জামায়াতের বিভাগীয় সম্মেলন, রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আভাস বই পড়ে পুরস্কার পেল ব‌রিশা‌লের ২৭৭৬ শিক্ষার্থী বরগুনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় তোলপাড়

বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের এক বছর পূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার উপজেলার কালিগঞ্জ সড়কের পাশে অবস্থিত নিউ লাইফ মেডিকেল সার্ভিসের হলরুমে এ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ লাইফ মেডিকেল সার্ভিসের চেয়ারম্যান নাসির উদ্দিন রোকন ডাকুয়া, ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মোল্লা, পরিচালক নাসিম সরদার, উপদেষ্টা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান রোমান, শাহাদাত আলম, নিউ লাইফ মেডিকেল সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিগণ।

নিউ লাইফ মেডিকেল সার্ভিসের পরিচালক নাসিম সরদার জানান, উন্নত স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে গত এক বছর পূর্বে নিউ লাইফ মেডিকেল মেডিকেল সার্ভিসের যাত্রা শুরু হয়েছিল। আজ এক বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী বিশেষজ্ঞ ডাক্তারগন রোগীদের ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন। আমাদের এই প্রতিষ্ঠানে অত্যাধুনিক মেশিন দ্বারা ল্যাবে সকল প্রকারের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। তাছাড়া প্রতিদিন আমাদের এই প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখেন। শুরু থেকেই আমরা সকল পরীক্ষা নিরীক্ষায় রোগীদের ২০% ছাড় দিচ্ছি। প্রতিষ্ঠানের এক বছর পূর্তিতে আপনাদের আরেকটা আনন্দের সংবাদ দিচ্ছি যে, আমরা খুব দ্রুতই হাসপাতালের কার্যক্রম চালু করতে যাচ্ছি। যেখানে খুব কম খরচে রোগীদের অপারেশনের ব্যবস্থা থাকবে। এই হাসপাতালে রোগীদের সেবার মান উন্নত করতে সকল প্রকারের সুযোগ সুবিধা  দেওয়া হবে। এবং গরিব ও অসহায় রোগীদের জন্য সকল প্রকারের সুযোগ সুবিধা থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network