1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে ইউএনও'র উপহার পেয়ে সংগ্রামী রিয়াজের মুখে হাসি - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
লালমোহনে মেজর হাফিজ বীর বিক্রম ক্রিড়া একাডেমির জার্সি উন্মোচন বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ ঝালকাঠিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কেটে নেয়ার অভিযোগ উজিরপুরে পুলিশের অভিযানে ইয়াবা কারবারি গ্রেপ্তার উজিরপুরে ইউএনও’র উপহার পেয়ে সংগ্রামী রিয়াজের মুখে হাসি পরিকল্পিত নগরায়ণই অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি: জাতিসংঘে সোহেল মঞ্জুর দখলমুক্ত সরকারি জমিতে সবুজের ছোঁয়া; গৌরনদীতে ইকোপার্ক নির্মাণে রোপণ ২০০ শিমুল গাছ তোরণ-ব্যানার ছাড়াই বরিশালে জামায়াতের বিভাগীয় সম্মেলন, রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আভাস বই পড়ে পুরস্কার পেল ব‌রিশা‌লের ২৭৭৬ শিক্ষার্থী বরগুনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, এলাকায় তোলপাড়

উজিরপুরে ইউএনও’র উপহার পেয়ে সংগ্রামী রিয়াজের মুখে হাসি

  • আপডেট সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : জীবনযুদ্ধ যেন থামতেই চায় না রিয়াজের। শারীরিক অসুস্থতাকে সঙ্গী করেই প্রতিদিন কাঁধে ঝালমুড়ির বোঝা নিয়ে গ্রাম থেকে গ্রামে ঘুরে জীবিকা নির্বাহ করতেন তিনি। সেই সংগ্রামী জীবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা অসংখ্য মানুষের হৃদয় স্পর্শ করে।

বিষয়টি নজরে আসে বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজার। এরপর তিনি অসহায় রিয়াজের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উজিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রিয়াজের কাছে একটি নতুন ভ্যান হস্তান্তর করেছেন ইউএনও মো. আলী সুজা। এই ভ্যানের মাধ্যমে রিয়াজ এখন আরও সহজে ঝালমুড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারবেন।

ইউএনও মো. আলী সুজা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। একজন মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারলে সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

ভ্যান পেয়ে আবেগাপ্লুত রিয়াজ উপজেলা প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এতোদিন অসুস্থ শরীর নিয়ে কাঁধে ঝালমুড়ি বহন করে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে হতো। এতে অনেক কষ্ট হতো। এখন ভ্যান পাওয়ায় ব্যবসা পরিচালনা সহজ হবে এবং আয়ও বাড়বে।

স্থানীয়রা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, একজন অসহায় মানুষের জীবনসংগ্রামে এ ধরনের সহযোগিতা নিঃসন্দেহে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। তারা আশা করেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনও এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসবেন।

উজিরপুর উপজেলা প্রশাসনের এই উদ্যোগ প্রমাণ করেছে একটি ছোট্ট সহায়তাও একজন সংগ্রামী মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালাতে পারে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network