উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা বাজারে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানা পুলিশ কারফা বাজার সম্মুখে কলেজ রোডে অভিযান চালিয়ে সঞ্জিত বাড়ৈর খাবারের হোটেলের সামনে থেকে হৃদয় বাড়ৈ(২২) কে ৫৫ পিচ মরননাশক ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি হৃদয় বাড়ৈ ভাউধর গ্রামের মৃত রনজিত বাড়ৈর ছেলে। উজিরপুর থানা পুলিশ জানায়,গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত মাদক কারবারিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা বাজারে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় ১৬ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানা পুলিশ কারফা বাজার সম্মুখে কলেজ রোডে অভিযান চালিয়ে সঞ্জিত বাড়ৈর খাবারের হোটেলের সামনে থেকে হৃদয় বাড়ৈ(২২) কে ৫৫ পিচ মরননাশক ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
উজিরপুর থানা পুলিশ জানায়,গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত মাদক কারবারিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান,মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।