1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে সাবেক কাউন্সিলরকে পিটিয়ে গুরুত্বর জখম - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাবার মৃত্যুশোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছেলে পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪ জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ ৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি উজিরপুরে আদালতের আদেশের পরও জমি বুঝে পাচ্ছেন না সোহেল, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-হয়রানির অভিযোগ ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা

গৌরনদীতে সাবেক কাউন্সিলরকে পিটিয়ে গুরুত্বর জখম

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী পৌরসভার চার নাম্বার ওয়ার্ডের একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন বেপারীকে একটি দোকান থেকে তুলে নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় গৌরনদী বন্দরের একটি মিষ্টির দোকান থেকে তাকে কৌশলে তুলে নিয়ে এ হামলা চালানো হয়েছে। পরবর্তীতে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী পরে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। শুক্রবার দিবাগত রাতে হামলায় গুরুত্বর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পৌর এলাকার উত্তর পালরদী গ্রামের বাসিন্দা লিটন বেপারী জানিয়েছেন, সন্ধ্যায় তিনি গৌরনদী বন্দরের একটি মিষ্টির দোকানে বসা ছিলেন। এসময় যুবদল ও ছাত্রদলের ১০/১৫ জন ব্যক্তি এসে কৌশলে তাকে দোকান থেকে তুলে নিয়ে অমানুষিক নির্যাতন করে ফেলে রেখে যায়।

সাবেক কাউন্সিলর লিটন বেপারীর আরও জানিয়েছেন, আওয়ামী লীগ সমর্থক হয়েও কেন এখনও গৌরনদীতে রয়েছি এই বলেই হামলাকারীরা আমাকে বেধরক পিটিয়ে রক্তাক্ত জখম করে। তবে হামলার সাথে ছাত্র কিংবা যুবদলের কেউ জড়িত নেই জানিয়ে গৌরনদী উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. রুবেল গোমস্তা জানিয়েছেন, কেবা কারা এ হামলা চালিয়েছে তা আমাদের জানা নেই। ব্যক্তিগত কোন কারণে এ হামলার ঘটনা ঘটতে পারে বলেও তিনি প্রাথমিকভাবে ধারনা করছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network