1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সংবাদ প্রকাশের পর আরিয়ানের পরিবারের পাশে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল, কর্মসংস্থানের আশ্বাস - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাবার মৃত্যুশোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছেলে পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪ জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ ৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি উজিরপুরে আদালতের আদেশের পরও জমি বুঝে পাচ্ছেন না সোহেল, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-হয়রানির অভিযোগ ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা

সংবাদ প্রকাশের পর আরিয়ানের পরিবারের পাশে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল, কর্মসংস্থানের আশ্বাস

  • আপডেট সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: সংবাদমাধ্যমে অসহায় ছাত্রদল নেতা আরিয়ান আহমেদ সাগরের পারিবারিক দুর্দশার খবর প্রকাশের পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদল। শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর হোগলপাতিয়া গ্রামে আরিয়ানের বাড়িতে যান উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান আল আমিন-এর নেতৃত্বে নেতারা আরিয়ানের অসুস্থ বাবা-মায়ের খোঁজখবর নেন। এ সময় তারা পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি জরাজীর্ণ বসতঘরটি নিরাপদভাবে মেরামতের উদ্যোগ গ্রহণ এবং ছাত্রদল নেতা আরিয়ান আহমেদ সাগরের জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করার ঘোষণা দেন।
এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান আল আমিন বলেন, আরিয়ানের পরিবারের দুরবস্থার সংবাদ প্রকাশের পর আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। একজন নিবেদিতপ্রাণ ছাত্রদল কর্মীর পরিবারকে এমন কষ্টে থাকতে দেওয়া যায় না। আমরা তার জন্য একটি স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি বসতঘর মেরামতের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত আরিয়ান আহমেদ সাগর ছাত্রদলের নেতৃবৃন্দ ও সংবাদ প্রকাশে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমি কখনো কারও কাছে বিলাসী জীবনের দাবি করিনি। শুধু একটি কর্মসংস্থানের সুযোগ চেয়েছি, যাতে অসুস্থ বাবা-মা ও ছোট ভাইকে নিয়ে সম্মানের সঙ্গে বাঁচতে পারি। আজ নেতৃবৃন্দ আমার পাশে দাঁড়িয়েছেন, এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।
এ সময় উপস্থিত ছিলেন আগরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক শিকদার, সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান মামুন, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আজিজুল হক, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইয়াসির আরাফাত, যুগ্ম আহ্বায়ক মো. নিয়াজ মোরশেদ, মো. ওয়াশিকুর রহমান বাপ্পি, বিপ্লব মিস্ত্রি, ছাত্রদল নেতা মো. সাগর আহমেদ, জাহাঙ্গীরনগর ইউনিয়ন যুবদল নেতা মো. ফারুক আহমেদ, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফেরদৌস খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাগর আহমেদ, আগরপুর ইউনিয়ন ছাত্রনেতা মো. শান্ত, মো. পলাশ, মো. আতিক, মো. ইমদাদুল, মো. রাসেল, শাহিন, আবুল কালাম, সাব্বির, হিরা, রাজন, ইশান, আবির এবং কেদারপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মো. সাইদ খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network