1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে রাতের আঁধারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় আমৃত্যু সংগ্রামী এক মায়া রাণী দাসের গল্প জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা

গৌরনদীতে রাতের আঁধারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ, তদন্তে পুলিশ

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : গভীর রাতে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত কুরিরচর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুষ্কৃতকারীরা আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে রবিবার (১৯ জুলাই) সকালে বিএনপির নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

পাশাপাশি অগ্নিসংযোগের ঘটনার তদন্তে কাজ শুরু করেছে পুলিশ। কুরিরচর গ্রামের আবদুল হাকিম বেপারীর ছেলে ভ্যানচালক শামীম বেপারী (২৬) অভিযোগ করে বলেন, শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক দুইটার দিকে বিএনপি অফিসের পাশে তার চার্জে দেওয়া ভ্যানে চার্জ হচ্ছে কিনা তা দেখতে তিনি আসেন।

 

এসময় দেখতে পান অপরিচিত দুইজন ব্যাক্তি বিএনপির অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে মিয়ারচর গ্রামের দিকে চলে যাচ্ছে।

 

শামীম বেপারী আরও জানান, এসময় তিনি ডাকচিৎকার শুরু করে আগুন নেভানোর কাজ শুরু করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাৎক্ষনিক আগুন নিভিয়ে ফেলায় বড়ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। ওই বাজারের ব্যবসায়ী মো. ছিদ্দিকুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে একটি বোতলের মধ্যে থাকা কিছু পরিমাণ পেট্রোল উদ্ধার করা হয়েছে। সরিকল ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক মজনু মৃধা বলেন, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

গৌরনদী উপজেলার সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে বলেও তিনি উল্লেখ করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network