1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবসের আলোচনা সভা - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

বাকেরগঞ্জে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবসের আলোচনা সভা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : “আসুন সবাই মিলে পানিতে ডুবে মৃত্যুস্রোত বদলে দেই” শ্লোগানকে সামনে রেখে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে শিশুদের সাঁতার প্রতিযোগিতা, র‌্যালিসহ বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ (সিআইপিআরবি)’র আয়োজনে ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল দশটায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।

অনুষ্ঠানে সিআইপিআরবি’র উপ-পরিচালক মো. আবুল বরকাত পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে নিরাপদে ভাসা প্রকল্পের কার্যক্রম এবং প্রতিষ্ঠানটির জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য তুলে ধরেন। এছাড়াও তিনি, এ দিবসের প্রেক্ষপট ও দিবসের স্বীকৃতি পেতে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ভূমিকার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বাকেরগঞ্জ থানার ওসি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, শিশু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সবশেষে শিশুদের সাঁতার ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও সিআইপিআরবি প্রধান কার্যালয় থেকে অর্পনা ঘোষ, কমিউনিকেশন ম্যানেজার, সেকান্দর আলী, সুইমসেফ স্পেশালিস্ট, তানজিনা আক্তার, ম্যানেজার, রিসোর্স মবিলাইজেশন এন্ড  স্ট্রাটেজিক পার্টনারশিপ, সিআইপিআরবির আঞ্চলিক সমন্বয়কারী মোতাহার হোসেন এবং সিআইপিআরবির বাকেরগঞ্জ অফিসের কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের সহায়তায় সিআইপিআরবি বাকেরগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে ১৮ জন বাছাইকৃত ছেলে ও মেয়ে শিশুদের নিয়ে একটি সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাকেরগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন এবং পৌরসভার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ২২০ জন শিক্ষার্থীদের আঁকা ছবির প্রদর্শন করা হয়। এছাড়াও সকালে সরকারি-বেসরকারি কর্মকর্তা, অভিভাবক, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‌্যালি বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।

উল্লেখ্য, সিআইপিআরবি শিশুদের পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে বাকেরগঞ্জে যুক্তরাজ্যের দাতা সংস্থা রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইন্সটিটিউশন (আরএনএলআই) এবং প্রিন্সেস শার্লিন অব মোনাকো ফাউন্ডেশনের অর্থায়নে ২০১৬ সাল থেকে ভাসা ও নিরাপদে ভাসা প্রকল্প বাস্তবায়ন করে আসছে। এই প্রকল্পের আওতায় বর্তমানে সিআইপিআরবি এ উপজেলায় ৫০ টি আঁচল (শিশুযত্ন কেন্দ্র) পরিচালনার মাধ্যমে পাঁচ বছরের কম বয়সের ১ হাজার ২৫০ জন শিশুকে পানিতে ডুবার হাত থেকে সুরক্ষা দিচ্ছে। একইভাবে প্রকল্পটির আওতায় গত ৭ বছরে প্রায় ১৪ হাজার শিশুকে সাঁতার শেখানো হয়েছে। চলতি বছর ৬ থেকে ১০ বছর বয়সের ২ হাজার ২০০ জন শিশুকে এ উপজেলায় সাঁতার শেখানোর পরিকল্পনা রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network