1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় আমৃত্যু সংগ্রামী এক মায়া রাণী দাসের গল্প জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা

আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | বাবুগঞ্জ (বরিশাল): আসন্ন ২নং কেদারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী পারভেজ মৃধা আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন ঘটিয়ে একটি জবাবদিহিমূলক ও সেবামুখী ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

তারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিক নির্বাচনী প্রচারণায় পারভেজ মৃধা বলেন, নির্বাচিত হলে সুশাসন প্রতিষ্ঠা, মাদক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠন, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতের উন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং যুবসমাজের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

তিনি আরও জানান, অসহায়, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার পাশাপাশি সকল ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে তিনি অঙ্গীকারবদ্ধ। জনপ্রতিনিধি হিসেবে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবার অংশগ্রহণে একটি উন্নত ও সমৃদ্ধ কেদারপুর ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি।

পারভেজ মৃধা বলেন, আমি বিশ্বাস করি, জনগণের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় কেদারপুর ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়নে রূপান্তর করা সম্ভব। এজন্য আমি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network