1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠণ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম
বানারীপাড়ায় আমৃত্যু সংগ্রামী এক মায়া রাণী দাসের গল্প জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর ‘এমনিতেই ভিসা পাওয়া বাংলাদেশের মানুষের কঠিন হয়ে যাচ্ছে’, বাঁধন ইস্যুতে সাবরিন আজাদ যুক্তরাষ্ট্রের একটি সাবমারসিবল আটক করেছে ইরান: আইআরজিসি কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী মেডিকেল ছুটি নিয়ে দক্ষিণ কোরিয়ায় প্রধান শিক্ষক, জানেন না শিক্ষা কর্মকর্তা বরিশালে পলাতক ৪ মাদক কারবারির কারাদণ্ড, একজনের যাবজ্জীবন বাবুগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণা, এনসিপি নেত্রীকে পুলিশে দিলো জনতা

বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠণ

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের বরিশাল জেলা শাখা গঠণ করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারন সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক আমার দেশ পত্রিকার বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশকে সভাপতি ও দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ঠ কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।

আমার দেশ পত্রিকার বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক আমাদের সময় পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান মো. আল মামুনকে সহ-সভাপতি, দীপ্ত টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মর্তুজা জুয়েলকে সহ-সভাপতি করা হয়েছে। এছাড়া দৈনিক আগামীর সময়ের বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু ও দৈনিক যুগান্তরের বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার এস.এন পলাশকে যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মামুন-অর-রশিদ (দৈনিক বর্তমান), কোষাধ্যক্ষ মো. নাছির উদ্দিন (যুগান্তর), দপ্তর সম্পাদক রাতুল আহম্মেদ (ইত্তেফাক), প্রচার সম্পাদক রিপন হাওলাদার (দক্ষিনের মুখ), সাহিত্য  সম্পাদক খন্দকার রাকিব (বরিশাল ক্রাইম নিউজ), ক্রীড়া সম্পাদক আহম্মেদ বায়েজিদ (অগ্রযাত্রা প্রতিদিন) এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মনিকা চৌধুরীকে (যুগান্তর) নির্বাচিত করা হয়েছে।

এছাড়াও কমিটির কার্য নির্বাহী কমিটির সদস্যরা হলেন-এম জহির (সকালের সময়), খোকন আহম্মেদ হীরা (জনকন্ঠ), সুখেন্দু এদবর (একুশে টেলিভিশন), সাইদ মেমন (বাংলাদেশ প্রতিদিন), শাহীন হাসান (নাগরিক টেলিভিশন), এম মোফাজ্জেল (বাসস), জিয়া উদ্দীন বাবু (আজকের পরিবর্তন), মুশফিক সৌরভ (বাংলা নিউজ), এম সালাউদ্দীন (জিএস টিভি), সাকিল মাহমুদ (দেশ টিভি), মাসুদ রানা (নিউনেশন ) আরিফ হোসেন (বিজয় টিভি)।

সাধারন সভায় সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন, বরিশাল নগরীতে সাংবাদিকদের একাধিক সংগঠন রয়েছে। কিন্তু সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কিংবা তাদের দুঃসময়ে অধিকাংশ সংগঠন কার্যকর ভুমিকা পালন করতে ব্যর্থ হচ্ছেন। তাই সাংবাদিকদের স্বার্থ রক্ষায় বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস। এক্ষেত্রে সিনিয়র সাংবাদিকসহ সকল সংবাদ কর্মী ও সচেতন নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network