বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় উপজেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল জেলা কৃষক দলের আহ্বায়ক মো. মহসিন আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. মহসিন আলম বলেন, আগামী পাঁচ বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কৃষক দলের নির্দেশনা অনুযায়ী সারা দেশের মতো বাবুগঞ্জেও এ কর্মসূচি শুরু হয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।
বাবুগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি আরিফুর হোসেন রতন তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষ রোপন কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হানিফ হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ শরীফ, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. সুমন জোমাদ্দার, জাহাঙ্গীরনগর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা, কেদারপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. নূরে আলম লুৎফর, সদস্য সচিব মো. মিজানুর রহমান বেপারী, দেহেরগতি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদ খান, সদস্য সচিব নাসির উদ্দিন আহমেদ, রহমতপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক জামাল হাওলাদার, সদস্য সচিব শাহে আলম বাবু, মাধবপাশা ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন মাঝি, চাঁদপাশা ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন ঘরামী, সাধারণ সম্পাদক খালেক হাওলাদারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও অনুষ্ঠানে কৃষক দল নেতা মিজানুর রহমান, মো. সাইদুল মোল্লা, সাকিবুল হাসান মাস্টার, সোহেল মোল্লা, জসিম উদ্দিন, পলাশ, সৌরভ, কাওসার, আলী হোসেন, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে বাবুগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে কৃষক দল সক্রিয় ভূমিকা পালন করবে।