1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঢাকায় গুলিবিদ্ধ হয়ে উজিরপুরের যুবক নিহত - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

ঢাকায় গুলিবিদ্ধ হয়ে উজিরপুরের যুবক নিহত

  • আপডেট সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

উজিরপুর প্রতিনিধিঃ ঢাকা মিরপুর কাফরুল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে উজিরপুরের কৃতি সন্তান যুবদল নেতা ইউসুফ হোসেন ওরফে পারভেজ নিহত হন।

 

এছাড়া গুলিবিদ্ধ হয়ে আরো ২জন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

 

গত ২৪ জুলাই এ ঘটনা ঘটে। উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সাকরাল গ্রামের শাজাহান বেপারীর ছেলে মোঃ ইউসুফ ওরফে পারভেজ সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এছাড়া কাফরুল এলাকার কাঁচামাল ব্যবসায়ী কালাম ও মনির হোসেন গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

সুত্রে জানা যায়, রাজপথের সাহসী যোদ্ধা ও দুঃসময়ের ত্যাগী কর্মী, কাফরুল থানা যুবদলের কর্মী ইউসুফ সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুবরন করেন।
ইন্নালিল্লাহি…….রাজিউন।

মৃত্যুকালে তিনি পরিবারের লোকজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই অকাল মৃত্যুতে পুড়ো উজিরপুর উপজেলা জুড়ে শোকের মাতম বইছে।

এদিকে এই নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন পরিবার ও উজিরপুরবাসী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network