1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে থানার ফটকে তৌহিদী জনতার বিক্ষোভ প্রদর্শন চরবাড়ীয়ায় ২ শতাধিক মহিষের তাণ্ডব! বরিশালে চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঢাকায় গুলিবিদ্ধ হয়ে উজিরপুরের যুবক নিহত সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক লালমোহনে ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে মাধ্যমিক শিক্ষক সমিতি কলাপাড়ায় পৃথক দুই স্থানে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আটকে নির্যাতনের অভিযোগ, আটক-৩ বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির

বরিশালে চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম

  • আপডেট সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলা করায় ক্ষিপ্ত হয়ে ও জামিনে মুক্তি পেয়ে বাদীসহ একই পরিবারের তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

 

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ইলুহার গ্রামের শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

 

এ সময় আহতদের উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহতরা হলেন, বৃদ্ধ মোক্তার শিকদার,তার ছেলে মুজাহিদুল হক (মুরাদ শিকদার) ও মুরাদের ছেলে মাহমুদুল হাসান।

 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোক্তার শিকদার বলেন, চাঁদাবাজির মামলা করায় ক্ষিপ্ত হয়ে আমাদের পরিবারের ৩ জনকে কুপিয়েছে প্রতিপক্ষ। এমনকি নদীতে ফেলে চুবিয়ে আমাদেরকে হত্যার চেষ্টা করেছে এসব সন্ত্রাসীরা। হামলায় অংশ নেয় একই এলাকার ,ইমরান,এনামুল, আজিজার,মাইনুল,হোসনেয়ারা,তানিয়া, সালমাসহ ৫/৬ জন।

 

হামলায় আহত চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলার বাদী মুরাদ শিকদার বলেন, শনিবার সকালে লোকজনসহ আসামীরা শাবল, বাংলা দা ও হাতুড়ি দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তবে হামলায় আহত হয়ে আমি ও আমার ছেলে প্রাথমিক চিকিৎসা নিয়েছি। আমার বাবার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রতিপক্ষের বিরুদ্ধে আমরা বাদী হয়ে এর আগে বানারীপাড়া থানায় একটি চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেছিলাম। যার মামলা নং জিআর ৬৮/২৬। এই মামলায় জামিন পাওয়ার পর প্রতিপক্ষরা আমাদের ওপর হামলা চালিয়েছে।

 

তবে হামলার ঘটনায় প্রতিপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

এদিকে বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা শেষে থানায় মামলা দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network