1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ'র শোক - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে থানার ফটকে তৌহিদী জনতার বিক্ষোভ প্রদর্শন চরবাড়ীয়ায় ২ শতাধিক মহিষের তাণ্ডব! বরিশালে চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঢাকায় গুলিবিদ্ধ হয়ে উজিরপুরের যুবক নিহত সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক লালমোহনে ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে মাধ্যমিক শিক্ষক সমিতি কলাপাড়ায় পৃথক দুই স্থানে চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আটকে নির্যাতনের অভিযোগ, আটক-৩ বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সিজেপির

সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক

  • আপডেট সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : মোটরসাইকেলযোগে অফিসে যাওয়ার পথে বেপরোয়া বাসের চাঁপায় সৈয়দ নেয়ামুল হক (৩৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত নেয়ামুল বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র বরিশাল জেলা উত্তর শাখার সদস্য ও গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ নকিবুল হকের ছেলে।

 

উপজেলার উত্তর বাউরগাতি গ্রামের বাসিন্দা সাংবাদিক সৈয়দ নকিবুল হক বিলাপ করে বলেন, কর্মের সুবাধে দীর্ঘদিন থেকে তার বড় ছেলে নেয়ামুল ঢাকার সাভার এলাকার একটি কোম্পানিতে চাকরি করে আসছিলো। প্রতিদিনের ন্যায় শনিবার (২৫ জুলাই) সকালে নিজের মোটরসাইকেল নিয়ে অফিসে যাওয়ার পথে যানজটের কারণে আটকে গেলে বেপরোয়াগতির একটি যান পেছন থেকে মোটরসাইকেলকে স্বজোরে ধাক্কা দেয়। এতে সে (নেয়ামুল) গুরুতর আহত হয়।

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা নেয়ামুলকে মৃত বলে ঘোষনা করেন। তবে সঠিক কোন এলাকায় দূর্ঘটনা ঘটেছে তিনি তা জানাতে পারেননি।

 

অপরদিকে সাংবাদিক পুত্রের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে। পাশাপাশি সাংবাদিক সৈয়দ নকিবুল হকের বড় ছেলে সৈয়দ নেয়ামুল হকের মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, যুগ্ন সম্পাদক নুরুল হুদা বাবু, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, বিএমএসএফ’র বরিশাল জেলা উত্তর শাখার সভাপতি এসএম মিজান, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সহসভাপতি জামিল মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির বরিশাল জেলা উত্তর কমিটির সভাপতি তারেক মাহমুদ আলী, সাধারণ সম্পাদক কাজী বায়েজীদ রনি সহ অন্যান্য নেতৃবৃন্দরা গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network