1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা

  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি– বরিশাল বিভাগীয় কমিশনার খলিলুর রহমান প্রথম বারের মতো বাকেরগঞ্জ উপজেলা পরিষদে আগমনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে লাল গলিচা সংবর্ধনা দেয়া হয়।

 

রবিবার (২৬ জুলাই) বিকেল ৩ টায় তিনি বাকেরগঞ্জ উপজেলা পরিষদে পৌঁছালে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। সালাম গ্রহণ শেষে বিভাগীয় কমিশনার বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে নারিকেল গাছ রোপণ করেন ও উপজেলা কার্যালয় পরিদর্শন করেন। তিনি উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন। ​

 

উপজেলা পরিষদ পরিদর্শনকালে তিনি সার্টিফিকেট মামলা নিষ্পত্তি ও সার্বিক তদারকি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যোগ দেন। দ্রুত ও সুষ্ঠুভাবে মামলা নিষ্পত্তির পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর সভায় জোর গুরুত্বারোপ করেন তিনি। পরবর্তীতে তিনি ভরপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করে মাঠপর্যায়ের নানা উন্নয়ন ও নাগরিক সেবামূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন। তাঁকে লাল গালিচা সংবর্ধনাকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল, উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার, থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা হাসনাইন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network