1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় ৭ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্ভোধন - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী লালমোহনে ফ্যামিলি কার্ডখানা তথ্য সংগ্রহ কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা বরিশালে অস্ত্রের মুখে প্রবাসীর বাড়িতে যবদল নেতার ১০ লাখ টাকা চাঁদা দাবি! থানায় অভিযোগ উজিরপুরে সাতলায় শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পরে পর্যটকের মৃত্যু চরফ্যাশনে পানিতে ডুবে ১ স্কুল ছাত্র নিহত  রাজাপুরে মাদক বি‌রোধী অ‌ভিযা‌নে দুই যুবক আটক; ইয়াবাসহ বিভিন্ন উপকরণ জব্দ ঝালকাঠির নলছিটিতে রোগি নিয়ে এম্বুলেন্স ছিটকে  খাদে  অপরাধ প্রতিরোধে সচেতনতা গড়ে তুলতে পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল সভা উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ  সম্পাদক মনির হোসেন মল্লিক’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল   প্রধানমন্ত্রীর নির্দেশনায় চরবাড়িয়ায় এস এম কবিরের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ

বরগুনায় ৭ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্ভোধন

  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বরগুনা প্রতিনিধি। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে বরগুনায় ৭ দিন ব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদে¦াধন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলায় এ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বরগুনা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মো. জাহিদুর রহমান মিয়া। এ ছাড়া উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ^াস, বিএনপি নেতা এজেডএম সালেহ ফারুক, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান প্রমূখ।

মেলায় ১৪ টি স্টলে স্থান পেয়েছে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ, ঔষধি ও দৃষ্টিনন্দন ফুলের গাছ। দর্শনার্থীদের গাছ সংগ্রহে উদ্বুদ্ধ করার পাশাপাশি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে মেলায় চালানো হচ্ছে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম।

প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে এই মেলা। গাছ সংগ্রহের পাশাপাশি বন বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে বিনামূল্যে গাছ রোপণ ও পরিচর্যা বিষয়ক নানা পরামর্শও নিতে পারছেন দর্শনার্থীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network