1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে সাতলায় শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পরে পর্যটকের মৃত্যু - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরনদীতে টিফিনের রুটিতে ব্লেড কান্ডের তদন্তে যা পাওয়া গেল কলাপাড়ায় প্রাণিসম্পদ সেবা নিশ্চিতকরণে আন্তঃযোগাযোগ বিষয়ক কর্মশালা গাছের চারাকে শিশুর মতো লালন-পালন করতে হবে : তথ্যমন্ত্রী মাদ্রাসা শিক্ষকদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে : তথ্যমন্ত্রী বরিশালে হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে নানি নিহত দেশে একটি দায়িত্বশীল গণমাধ্যম থাকা দরকার : তথ্যমন্ত্রী কলাপাড়ায় টেকসই সহনশীল সমাজ গড়ার লক্ষ্যে প্রকল্পের অবহিতকরণ সভা মির্জাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার সন্ধ্যা নদীর ভাঙনকবলিত ক্ষতিগ্রস্থদের চাল বিতরণ ঐতিহ্যবাহী দুর্গাসাগরের সৌন্দর্য্য রক্ষা করতে স্মারকলিপি

উজিরপুরে সাতলায় শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পরে পর্যটকের মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় লাল শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পরে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২৭ জুলাই সকালে ঐতিহ্যবাহী  সাতলা শাপলা বিলের সৌন্দর্য দেখতে এসে এ হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে। বন্ধুদের সঙ্গে সাতলা লাল শাপলা বিলে বেড়াতে এসে একপর্যায়ে রাকিবুল ইসলাম নৌকা থেকে পড়ে যান।
কিছুক্ষণ পর তিনি গভীর পানিতে তলিয়ে যান। পরে তার বন্ধুরা ও স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝালকাঠি থেকে আসা যুবক রাকিব বেপারী(২১) নৌকা থেকে পানিতে পড়ে যায়। নিহত রাকিব বেপারী পিরোজপুর জেলার মাদ্রা গ্রামের মোঃ হালিম বেপারীর ছেলে।
সুত্রে জানা যায়, নিহত রাকিব বেপারী সাতার জানেনা,তাই এ দূর্ঘটনা ঘটে। সাতলা শাপলা বিল শুধু বরিশাল নয়,বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক পর্যটনকেন্দ্র। প্রতিবছর দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ এখানে শাপলার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসে। কিন্তু অনেক পর্যটক সাঁতার জানেন না, আর সামান্য অসাবধানতাও মুহূর্তেই বড় দুর্ঘটনায় রূপ নিতে পারে।
এদিকে প্রশাসনের নিয়মিত তদারকির দাবি জানিয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সু-দৃষ্টি কামনা করেছেন সাতলাবাসী।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network